সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

গুমের বিচার থেকে দৃষ্টি সরাতে পরিকল্পিত ‘হাইপ’ তৈরির অভিযোগ চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের

ঢাকা অফিস
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:২৯ পিএম
গুমের বিচার থেকে দৃষ্টি সরাতে পরিকল্পিত ‘হাইপ’ তৈরির অভিযোগ চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের

গুমের মতো ভয়াবহ মানবতাবিরোধী অপরাধের বিচার থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে পরিকল্পিতভাবে ‘হাইপ’ তৈরি করা হচ্ছে—এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি আদালতে সূচনা বক্তব্যের তারিখ নির্ধারণকে কেন্দ্র করে সৃষ্ট উত্তপ্ত বাক্যবিনিময় প্রসঙ্গেই তিনি এ অভিযোগ তোলেন।

চিফ প্রসিকিউটর বলেন, আদালতের পরিবেশ ও শিষ্টাচার রক্ষা করা সকল আইনজীবীর দায়িত্ব। অথচ আসামিপক্ষের একজন আইনজীবী নিজেকে ‘সিনিয়র আইনজীবী’ হিসেবে দাবি করেন। রেকর্ড পর্যালোচনায় দেখা যায়, তিনি ২০২৫ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। তা সত্ত্বেও তিনি বিশেষ মর্যাদা দাবি করে আদালতের শৃঙ্খলা লঙ্ঘন করেছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস অ্যান্ড বার কাউন্সিল অর্ডার–১৯৭২ অনুযায়ী, চিফ প্রসিকিউটর অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদা ধারণ করেন। আইনের স্পষ্ট বিধান অনুযায়ী, অ্যাটর্নি জেনারেল বা চিফ প্রসিকিউটর আদালতে দাঁড়িয়ে যুক্তিতর্ক উপস্থাপন করলে অন্য কোনো আইনজীবী—সিনিয়র বা জুনিয়র—তৎক্ষণাৎ কথা বলতে পারেন না। কিন্তু আসামিপক্ষ সেই ন্যূনতম শিষ্টাচারও রক্ষা করেনি।

তাজুল ইসলাম অভিযোগ করেন, বিষয়টি নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে একটি কৃত্রিম বিতর্ক তৈরি করা হয়েছে, যার উদ্দেশ্য গুম ও মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া থেকে দৃষ্টি সরানো।

চিফ প্রসিকিউটর আরও বলেন, বাংলাদেশে হাজার হাজার মানুষ গুমের শিকার হয়েছেন। তাদের মধ্যে শত শত মানুষকে গুমের পর হত্যা করে নদী, খাল-বিল, বনাঞ্চল ও সাগরে ফেলে দেওয়া হয়েছে। এত গুরুতর অপরাধের বিচার চলাকালে আসামিপক্ষ বারবার নিজেদের ‘সেনা পরিচয়’ তুলে ধরে মামলাকে সংবেদনশীল করার চেষ্টা করছে।

তিনি স্পষ্ট করে বলেন, অভিযুক্তরা যখন এসব অপরাধ করেছেন, তখন তারা সেনাবাহিনীর অধীনে ছিলেন না। তারা সেনাবাহিনীর পোশাকেও ছিলেন না। তারা ছিলেন পুলিশ ও র‍্যাব সদস্য। সুতরাং সেনা পরিচয় ব্যবহার করে মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করা একটি অসৎ উদ্দেশ্যপ্রসূত প্রচেষ্টা।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে টিএফআই সেলে সংঘটিত গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সূচনা বক্তব্যের তারিখ নির্ধারণকে কেন্দ্র করেই সম্প্রতি আদালতে বাদানুবাদের পরিস্থিতি তৈরি হয়, যা নিয়ন্ত্রণে আদালতকে হস্তক্ষেপ করতে হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X