সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া টেলিভিশনে সরাসরি সম্প্রচারের আবেদন ইনুর

ঢাকা অফিস
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৫১ পিএম
ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া টেলিভিশনে সরাসরি সম্প্রচারের আবেদন ইনুর

সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু চায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার চলমান বিচার প্রক্রিয়া টেলিভিশনে সরাসরি সম্প্রচার হোক। তিনি এ উদ্দেশ্যে আদালতে অনুমতি চেয়ে আবেদন করেছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ ইনুর পক্ষে তার আইনজীবীরা এই আবেদন উপস্থাপন করেন। একই দিনে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এছাড়া, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) মামলার পঞ্চম সাক্ষী হিসেবে কাশিমপুর কারাগার-২-এর সাবেক ডেপুটি জেলা কর্মকর্তা সাখাওয়াত হোসেন ট্রাইব্যুনালে জবানবন্দি দেন। তিনি জব্দ তালিকার সাক্ষী হিসেবে সাক্ষ্য উপস্থাপন করেন।

পরবর্তী শুনানির জন্য বুধবারের দিন নির্ধারণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

জুলাই গণঅভ্যুত্থানকালে কুষ্টিয়ায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা গত ২ নভেম্বর ট্রাইব্যুনাল-২–এ আনা হয়। একই সঙ্গে মামলাটির সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য ১ ডিসেম্বর দিন ধার্য করা হয়। ওইদিন ইনু নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন।

গত বছরের ২৬ আগস্ট উত্তরা এলাকা থেকে পুলিশ ইনুকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি একাধিক মামলায় কারাবন্দি রয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা এই জাসদ নেতা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ায় নিজ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X