সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
টিএফআই সেলে নির্যাতন অভিযোগ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আজ অভিযোগ গঠনের শুনানি

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ এএম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল  ¦ ফাইল ফটো

টিএফআই (টাস্ক ফোর্স ইন্টারোগেশন) সেলে আটক রেখে নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের একটি গুরুত্বপূর্ণ মামলায় আজ বুধবার (৩ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মামলার আসামির তালিকায় রয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ মোট ১৭ জন ব্যক্তি। এদের মধ্যে সাতজন পলাতক হিসেবে উল্লেখ করা হয়েছে, আর বাকি ১০ জন সেনা সদস্য বর্তমানে গ্রেপ্তার অবস্থায় আছেন। তারা বিভিন্ন সময়ে র‍্যাবের সঙ্গে কর্মরত ছিলেন বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।

শুনানিকে ঘিরে গ্রেপ্তার ১০ সেনা সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করার বিষয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অন্যদিকে, রাজধানীর রামপুরায় জুলাই–আগস্ট মাসে ২৮ জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় গ্রেপ্তার লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম এবং মেজর মো. রাফাত বিন আলম মুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

এ ছাড়া জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) আটক রেখে নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া আরেকটি মামলায় ১৩ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী রবিবার ধার্য রয়েছে।

গুম সম্পর্কিত দুই মামলায় স্টেট ডিফেন্স হিসেবে জেড আই খান পান্নাকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও পরে তিনি নিজ উদ্যোগে ওই দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর গত ১১ অক্টোবর সেনাবাহিনী এক সংবাদ সম্মেলনে জানায়—তাদের ১৫ কর্মরত কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X