সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সারা দেশে বাড়ি ভাড়া নির্ধারণে নীতিমালা : হাইকোর্টের রুল জারি

ঢাকা অফিস
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ পিএম
সারা দেশে বাড়ি ভাড়া নির্ধারণে নীতিমালা : হাইকোর্টের রুল জারি  ¦ ফাইল ফটো

রাজধানী ঢাকাসহ দেশের সব সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া নির্ধারণে নীতিমালা কেন প্রণয়ন করা হবে না—এ বিষয়ে জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রুলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চার সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রিট আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট পারভেজ হোসেন।

এর আগে রাজধানীর আজিমপুরের বাসিন্দা ইমতিয়াজ উদ্দিন বাড়ি ভাড়া নির্ধারণে নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন। রিটে ১৯৯১ সালে প্রণীত বাড়ি ভাড়া সংক্রান্ত আইন দ্রুত কার্যকর করার পাশাপাশি বাড়ি ভাড়া নির্ধারণের সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি তুলে ধরা হয়।

এ ছাড়া এক মাসের অগ্রিম ভাড়া জামানত হিসেবে গ্রহণ করে বাড়ি দেওয়ার জন্যও নির্দেশনা চাওয়া হয় রিট আবেদনে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

X