সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

‘অসদাচরণে’ সাব-রেজিস্ট্রার খায়রুজ্জামান বরখাস্ত

কাগজ ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১২:২৭ পিএম
আইন মন্ত্রণালয় । ইন্টারনেট

‘অসদাচরণের’ অভিযোগ প্রমাণিত হওয়ায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাবেক সাব-রেজিস্ট্রার মো. খায়রুজ্জামান মণ্ডলকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

২৭ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনের ভাষ্যমতে, মো. খায়রুজ্জামান মণ্ডলের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩ (খ) মোতাবেক ‘অসদাচরণের অভিযোগে (০১/২০২৩) বিভাগীয় মামলা করা হয়। এরপর কেন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না— সে মর্মে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। কিন্তু তিনি ওই কারণ দর্শানোর নোটিশের কোনো জবাব দেননি। এরপর তদন্তকারী কর্মকর্তা মো. খায়রুজ্জামান মণ্ডলের বিরুদ্ধে ‘অসদাচরণের’ অভিযোগ প্রমাণিত হয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করে। তদন্তকারী কর্মকর্তার তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করে মো. খায়রুজ্জামান মণ্ডলকে অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত করে কেন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না সে মর্মে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। অভিযুক্ত কর্মকর্তা ওই কারণ দর্শানোর নোটিশের জবাবে প্রস্তাবিত শাস্তির বিরুদ্ধে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

পরবর্তীতে অভিযুক্ত কর্মকর্তাকে ‘চাকরি থেকে বরখাস্ত' করার সিদ্ধান্তের বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে পত্র পাঠানো হলে কমিশন এ সংক্রান্ত কাগজপত্রাদি পরীক্ষা করে গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাবেক সাব-রেজিস্ট্রার (বর্তমানে নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত কর্মকর্তা) মো. খায়রুজ্জামান মণ্ডলকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪(৩) (ঘ) অনুযায়ী ‘চাকরি থেকে বরখাস্ত’ শীর্ষক গুরুদণ্ড প্রদানে আইন ও বিচার বিভাগের সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেছে। তাই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) মোতাবেক ‘অসদাচরণের’ অভিযোগ প্রমাণিত হওয়ায় বিধিমালার বিধি ৪(৩) (ঘ) অনুযায়ী তাকে ‘চাকরি থেকে বরখাস্ত’ করা হলো।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X