রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

ভবদহের জলাবদ্ধতায় মণিরামপুরের ৩০ গ্রামের দুর্ভোগ, ভোগান্তিতে অর্ধলাখ মানুষ

জাহাঙ্গীর আলম, মণিরামপুর (যশোর):
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৮:১৪ পিএম

টানা বৃষ্টিতে ভবদহ অঞ্চলে জলাবদ্ধতা দেখা দেওয়ায় যশোরের মণিরামপুর উপজেলার সাতটি ইউনিয়নের ৩০টিরও বেশি গ্রাম আংশিকভাবে প্লাবিত হয়েছে। ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনায় পানি ঢুকে পড়ায় প্রায় অর্ধলাখ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, ভবদহের সুইচগেট সময়মতো না খোলা এবং নদীপথে পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় প্রতিবছরের মতো এবারও জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভবদহ অঞ্চলের পানি মণিরামপুর উপজেলার মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরিনদী দিয়ে প্রবাহিত হয়। নদীগুলো খনন করা হলেও পানি ধীরগতিতে নিষ্কাশন হচ্ছে। পাশাপাশি সুইচগেটগুলো দীর্ঘ সময় বন্ধ থাকায় পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

চলতি জুলাই মাসে দুই দফা ভারী বৃষ্টির পর ভবদহ এলাকার মণিরামপুর অংশের অন্তত ১৫টি বিল প্লাবিত হয়েছে। বিলের পানি উপচে ঢাকুরিয়া, হরিদাসকাটি, খানপুর, দূর্বাডাঙ্গা, কুলটিয়া, নেহালপুর ও মনোহরপুর ইউনিয়নের ৩০টিরও বেশি গ্রামের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এতে বসতবাড়ি, রাস্তা ও আঙিনা পানিতে তলিয়ে গিয়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

শনিবার সকালে সরেজমিনে মহিষদিয়া গ্রামের কলেজছাত্র জয় মণ্ডল বলেন, "বাড়ির উঠান ও যাতায়াতের পথ পানিতে ডুবে গেছে। চলাচলের জন্য বাঁশের সাঁকো তৈরি করেছি। আর একটু পানি বাড়লেই ঘরের ভেতরেও ঢুকে পড়বে। তখন রাস্তার ওপর আশ্রয় নেওয়া ছাড়া উপায় থাকবে না।"

আলীপুর গ্রামের বাসিন্দা সুজিত কুমার বলেন, "বাড়ির উঠানে পানি উঠে গেছে। গরু দুটি রাস্তার পাশে অস্থায়ী টংঘরে রাখতে হয়েছে। আর এক দফা ভারী বৃষ্টি হলে বাড়িঘর ছেড়ে যেতে হতে পারে।"

বাজেকুলটিয়া গ্রামের গৃহবধূ বর্ণি শেখা বলেন, "আগের বছরের তুলনায় এবার অনেক আগেই বাড়িতে পানি উঠেছে। প্রতিদিন পানির চাপ বাড়ছে। টিউবওয়েল ও বাথরুমও পানির নিচে চলে যাওয়ার উপক্রম হয়েছে। খুব কষ্টে দিন কাটছে।"

ডহর মশিয়াহাটী গ্রামের সুবেন বিশ্বাস বলেন, "উঠানে হাঁটুসমান পানি। সেখানে মাছ ধরার চার পেতেছি। যাতায়াতের জন্য বাঁশের সাঁকো বানাতে হয়েছে।"

সুজাতপুর গ্রামের সুভাষ বিশ্বাস বলেন, "জলের মধ্যে খুবই দুর্বিষহ অবস্থায় আছি। যেভাবে পানি বাড়ছে, তাতে আবারও ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা করছি।"

ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিত বাওয়ালী বলেন, বৃষ্টির পানি জমে ভবদহ অঞ্চলের বিভিন্ন বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তিনি বলেন, "সুইচগেটগুলো দ্রুত খুলে দেওয়া এবং ভবদহ অঞ্চলের বিভিন্ন বিলে টিআরএম (জোয়ারাধার) চালু করা না হলে এই জলাবদ্ধতা থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়া সম্ভব নয়।"

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যার্নাজী বলেন, "আজ ভবদহ এলাকার তিনটি সুইচগেট খুলে দেওয়া হয়েছে। এতে আগামী দুই-এক দিনের মধ্যে প্লাবিত এলাকার পানি দ্রুত নেমে যাওয়ার আশা করছি।"

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধমুক্ত সমাজ গঠনে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতার আহ্বান

মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাইফুল

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে তদন্তের নির্দেশ, পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন জেলা কমিটি ঘোষণা

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩৬ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

ভবদহের জলাবদ্ধতায় মণিরামপুরের ৩০ গ্রামের দুর্ভোগ, ভোগান্তিতে অর্ধলাখ মানুষ

যশোরে যুবদলের সমাবেশ সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

ঝিনাইদহে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

কেশবপুরে বাসচাপায় নিহত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে গার্ড অব অনার প্রদান

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

অভিনয়ে ফিরছেন তটিনী

যশোরে প্রায় দেড় কোটি টাকার সোনার বারসহ যুবক আটক

ইরাকের এরবিলে সব মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের

কেশবপুরে বাস চাপায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিহত

মেসি ছাড়াই ইন্টার মায়ামির টানা ষষ্ঠ জয়

X