
বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে ঝিনাইদহে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ সিটিএন নেটওয়ার্কের সভাপতি শরিফা খাতুনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মুসফেকুর রহমান এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মুন্সি ফিরোজা সুলতানা।
সভায় ‘প্রযুক্তির ফাঁদে প্রতারণা: মানব পাচার প্রতিরোধে করণীয়’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন রূপান্তরের আশ্বাস প্রকল্পের সমন্বয়কারী মো. রবিউল ইসলাম।
এ সময় বক্তব্য দেন ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান, জেলা কর্মসংস্থান কার্যালয়ের সহকারী পরিচালক সিমিউল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল খালেক সাগর, সিটিএন সদস্য আব্দুর রহমান, হাবিবুর রহমান হাবিব, ইমন হাসান ও জ্যোতি খাতুনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউনোরক ইন্টারন্যাশনালের প্রতিনিধি সুপ্তিদিব্রা এবং সঞ্চালনা করেন ঢাকা আহসানিয়া মিশনের আশ্বাস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মাসুদ পারভেজ।
উল্লেখ্য, জাতিসংঘের ঘোষণার পর থেকে ২০১৪ সাল থেকে প্রতি বছর ৩০ জুলাই বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত হয়ে আসছে।
মন্তব্য করুন