রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৫:৪৫ পিএম
রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকা থেকে ২০ কেজি গাজাঁসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। রোববার (২৬ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-৫, রাজশাহী সদর কোম্পানী এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার পানিশ্বর এলাকার মিলন মিয়ার ছেলে মোঃ রবিউল্লাহ (৩০) এবং রাজশাহী জেলার দুর্গাপুর থানার কুহাড় এলাকার জয়নাল আবেদিনের ছেলে মোঃ জনি মাহমুদ (৩০)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ৩৫ মিনিটে র‌্যাব-৫ এর একটি চৌকস অপারেশন দল কাটাখালী থানাধীন কাজিরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ২০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে বিভিন্ন উপায়ে গাঁজা সংগ্রহ করে রাজশাহীতে এনে পরস্পর যোগসাজশে তা ক্রয় বিক্রয় করে আসছিল। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধমুক্ত সমাজ গঠনে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতার আহ্বান

মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাইফুল

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে তদন্তের নির্দেশ, পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন জেলা কমিটি ঘোষণা

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩৬ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

ভবদহের জলাবদ্ধতায় মণিরামপুরের ৩০ গ্রামের দুর্ভোগ, ভোগান্তিতে অর্ধলাখ মানুষ

যশোরে যুবদলের সমাবেশ সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

ঝিনাইদহে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

কেশবপুরে বাসচাপায় নিহত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে গার্ড অব অনার প্রদান

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

অভিনয়ে ফিরছেন তটিনী

যশোরে প্রায় দেড় কোটি টাকার সোনার বারসহ যুবক আটক

ইরাকের এরবিলে সব মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের

কেশবপুরে বাস চাপায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিহত

মেসি ছাড়াই ইন্টার মায়ামির টানা ষষ্ঠ জয়

X