রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

বাঘারপাড়ায় ফুটবল ট্যালেন্ট হান্টের চূড়ান্ত বাছাই ও প্রীতি ম্যাচ

বাঘারপাড়া (যশোর) অফিস:
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৯:২৪ পিএম

যশোরের বাঘারপাড়ায় ‘ফুটবল ট্যালেন্ট হান্ট-২০২৬’-এর চূড়ান্ত বাছাই পর্ব ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তরুণ ফুটবলারদের প্রতিভা বিকাশ এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের মানসম্পন্ন খেলোয়াড় তৈরি করার লক্ষ্য নিয়ে বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করে বাঘারপাড়া স্পোর্টিং ক্লাব।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার।

বাঘারপাড়া স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল কবীরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্লাবটির প্রতিষ্ঠাতা, কেন্দ্রীয় যুবদলের সদস্য ও সহকারী অ্যাটর্নি জেনারেল নূরে আলম সিদ্দিকী সোহাগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান সিদ্দিকী, ফুটবল প্রশিক্ষক আব্দুল হালিম, উপজেলা প্রকৌশলী জুলহাজ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম এবং বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, উপজেলার নয়টি ইউনিয়ন থেকে প্রাথমিকভাবে নির্বাচিত মেধাবী ফুটবলারদের অংশগ্রহণে দিনব্যাপী চূড়ান্ত বাছাই অনুষ্ঠিত হয়। খেলোয়াড়দের দক্ষতা, শারীরিক সক্ষমতা, কৌশলগত নৈপুণ্য এবং সামগ্রিক পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্ত তালিকার জন্য নির্বাচন করা হয়। বাছাইপর্ব শেষে দর্শকদের জন্য একটি আকর্ষণীয় প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী

ভিনিসিয়ুস জুনিয়রকে দলে নিতে চায় আর্সেনাল

এমপি নজরুলের একের পর এক চাঞ্চল্যকর ভিডিও ছড়িয়ে পড়েছে

দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

যশোরে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন

যশোরে জিতু হত্যার ঘটনায় চারজনের নামে মামলা

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

ফিরেছে সোনালি আঁশের সুদিন, ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি

কিয়ামতের দিন যাদের দিকে আল্লাহ তাকাবেন না

ফেসবুকে বিনামূল্যে মিলবে ভেরিফায়েড ব্যাজ

অপু-বুবলী নন, তবে কাকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান?

২৬ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

লাল শাড়িতে তটিনীর মিষ্টি লুক

যুক্তরাষ্ট্রের ৯ অঙ্গরাজ্যে সাইক্লোস্পোরিয়াসিস, আক্রান্ত ১২ হাজারের বেশি

কোথায় থেকে হামলা চালাচ্ছে হুথিরা, খুঁজে পাচ্ছে না সৌদি আরব

যশোরে উদীচীর ‘শ্রাবণ সন্ধ্যা ১৪৩৩’ উদযাপন

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন যশোরের অনন্যা

যবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবেযোগ দিলেন অধ্যাপক ড. ফারুক হাসান

যশোরে বায়োজিন কসমেসিউটিক্যালসের উদ্বোধন করলেন অভিনেত্রী মিম

X