রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

ব্যক্তিগত অপরাধের দায় নেবে না বিএনপি: সোমনাথ দে

গণেশ পাল, মোরেলগঞ্জ (বাগেরহাট):
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৮:২৬ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির এক কর্মীসভায় দলের বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের মনোনীত নেতা সোমনাথ দে বলেছেন, ঘের দখল, চাঁদাবাজি, ইউনিয়ন পরিষদের সাধারণ মানুষের চাল ভাগাভাগিসহ ব্যক্তিগত অপরাধের দায়ভার দল বা বিএনপি বহন করবে না।

শনিবার বিকেলে তেলিগাতি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঢুলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোমনাথ দে বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড কার্যক্রম ইতোমধ্যে প্রতিটি উপজেলায় শুরু হয়েছে।

তিনি আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের একক প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ত্যাগী নেতাকর্মী ও সাধারণ মানুষের আস্থা অর্জনের মাধ্যমে ভোট নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

কর্মীসভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল। তেলিগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি খান রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এফএম শামীম আহসান, মতিউর রহমান বাচ্চু এবং কৃষক দলের সাবেক সভাপতি মশিউর রহমান শফিক।

এ ছাড়া উপজেলা মহিলা দলের সভাপতি শাহিন ফেরদৌসি হ্যাপী, তেলিগাতি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপি সদস্য আলী হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।

সভা পরিচালনা করেন তেলিগাতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খান বদিউজ্জামান বদি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী

ভিনিসিয়ুস জুনিয়রকে দলে নিতে চায় আর্সেনাল

এমপি নজরুলের একের পর এক চাঞ্চল্যকর ভিডিও ছড়িয়ে পড়েছে

দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

যশোরে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন

যশোরে জিতু হত্যার ঘটনায় চারজনের নামে মামলা

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

ফিরেছে সোনালি আঁশের সুদিন, ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি

কিয়ামতের দিন যাদের দিকে আল্লাহ তাকাবেন না

ফেসবুকে বিনামূল্যে মিলবে ভেরিফায়েড ব্যাজ

অপু-বুবলী নন, তবে কাকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান?

২৬ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

লাল শাড়িতে তটিনীর মিষ্টি লুক

যুক্তরাষ্ট্রের ৯ অঙ্গরাজ্যে সাইক্লোস্পোরিয়াসিস, আক্রান্ত ১২ হাজারের বেশি

কোথায় থেকে হামলা চালাচ্ছে হুথিরা, খুঁজে পাচ্ছে না সৌদি আরব

যশোরে উদীচীর ‘শ্রাবণ সন্ধ্যা ১৪৩৩’ উদযাপন

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন যশোরের অনন্যা

যবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবেযোগ দিলেন অধ্যাপক ড. ফারুক হাসান

যশোরে বায়োজিন কসমেসিউটিক্যালসের উদ্বোধন করলেন অভিনেত্রী মিম

X