রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

কুয়াকাটায় এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০২:৫০ এএম
কুয়াকাটায় এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। পরে মাছটি মহিপুর মৎস্য অবতরণকেন্দ্রে নিলামে তোলা হলে ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি হয়।

শুক্রবার (২৪ জুলাই) সকালে এফবি জারিফ-তারিফ নামের একটি মাছ ধরার ট্রলারের জেলে দেলোয়ার মাঝির জালে বড় আকারের ইলিশটি ধরা পড়ে। এরপর মাছটি মহিপুর মৎস্য অবতরণকেন্দ্রের মেসার্স মনোয়ারা মৎস্য আড়তে নেওয়া হয়। সেখানে নিলামে স্থানীয় ব্যবসায়ী ফারুক হোসেন মাছটি কিনে নেন।

মেসার্স মনোয়ারা মৎস্য আড়তের ব্যবস্থাপক সগির আকন জানান, ইলিশটির আকার বড় হওয়ায় নিলামে ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। প্রতি মণ ১ লাখ ৩০ হাজার টাকা দরে মাছটি বিক্রি হয়েছে। সে হিসাবে ২ কেজি ১০০ গ্রাম ওজনের ইলিশটির দাম দাঁড়ায় ৬ হাজার ৮২৫ টাকা।

জেলে দেলোয়ার মাঝি বলেন, ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে মাছ ধরতে গিয়ে জালে বড় এই ইলিশটি ধরা পড়ে। গত বছরের তুলনায় এবার বড় ইলিশের সংখ্যা কম হলেও এমন একটি মাছ পেয়ে তারা আনন্দিত।

একই ট্রলারের জেলে সোলমান বলেন, ট্রলারে বড় মাছ বলতে এটিই ছিল একমাত্র ইলিশ। বর্তমানে সাগরে বড় ইলিশ খুব একটা মিলছে না। তবে মাছটি বড় হওয়ায় ভালো দাম পাওয়া গেছে। তিনি বলেন, “বেশি মাছ না পেলেও আল্লাহ যা দিয়েছেন, তাতেই সন্তুষ্ট।”

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য সুখবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় এলাকাতেও বড় ইলিশ মিলতে শুরু করেছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে ইলিশের উৎপাদন আরও বাড়বে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী

ভিনিসিয়ুস জুনিয়রকে দলে নিতে চায় আর্সেনাল

এমপি নজরুলের একের পর এক চাঞ্চল্যকর ভিডিও ছড়িয়ে পড়েছে

দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

যশোরে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন

যশোরে জিতু হত্যার ঘটনায় চারজনের নামে মামলা

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

ফিরেছে সোনালি আঁশের সুদিন, ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি

কিয়ামতের দিন যাদের দিকে আল্লাহ তাকাবেন না

ফেসবুকে বিনামূল্যে মিলবে ভেরিফায়েড ব্যাজ

অপু-বুবলী নন, তবে কাকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান?

২৬ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

লাল শাড়িতে তটিনীর মিষ্টি লুক

যুক্তরাষ্ট্রের ৯ অঙ্গরাজ্যে সাইক্লোস্পোরিয়াসিস, আক্রান্ত ১২ হাজারের বেশি

কোথায় থেকে হামলা চালাচ্ছে হুথিরা, খুঁজে পাচ্ছে না সৌদি আরব

যশোরে উদীচীর ‘শ্রাবণ সন্ধ্যা ১৪৩৩’ উদযাপন

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন যশোরের অনন্যা

যবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবেযোগ দিলেন অধ্যাপক ড. ফারুক হাসান

যশোরে বায়োজিন কসমেসিউটিক্যালসের উদ্বোধন করলেন অভিনেত্রী মিম

X