সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
ভূমিমন্ত্রী মিনু

ক্ষমতার অপব্যবহার ও অন্ধ দলীয়করণে বিএনপি বিশ্বাসী নয়

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১০:৩৫ পিএম
ক্ষমতার অপব্যবহার ও অন্ধ দলীয়করণে বিএনপি বিশ্বাসী নয় : ভূমিমন্ত্রী মিনু

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, বিএনপি ক্ষমতার অপব্যবহার পছন্দ করে না। আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই। রাজশাহী আমাদের সবার।আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে নিয়ে যাবো আমাদের প্রিয় রাজশাহীকে।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল রাজশাহীতে ৩ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের তিন দিনব্যাপী ফ্রি হৃদরোগ সশনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল আগামী দিনে যাতে আরো বেশি অনুদান পায়, সে ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের প্রতিশ্রæতি দিয়ে মন্ত্রী বলেন, বৃহত্তর পরিসরে হাসপাতালটি কার্যক্রম পরিচালিত করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম বজলুর রশীদ, পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ও রাজশাহী চেম্বারের সভাপতি হাসেন আলী বক্তব্য প্রদান করেন।

হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন হার্ট ফাউন্ডেশন রাজশাহীর পরিচালক (প্রশাসন ও অর্থ) প্রফেসর মহাম্মদ হাবিবুর রহমান।

উল্লেখ্য, গত ২২ জুলাই এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। তিন দিনব্যাপী এই কার্যক্রম পরিচালনায় রাজশাহীর পাশাপাশি চীনের চারজন চিকিৎসক অংশ নেন। এতে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ৬০০ জন রেজিষ্ট্রেশন করেছিলেন। সার্বিক কার্যক্রমে সহায়ক টিম হিসেবে কাজ করেছে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের শিশু হৃদরোগ বিভাগ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁচড়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর ও  মালামাল চুরির অভিযোগ

জাপানে উচ্চতর গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ নিয়ে যবিপ্রবিতে বিশেষ সেমিনার

দুই শতাধিক গ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজার হাজার মানুষ / ভবদহের জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবিতে স্মারকলিপি, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

অপরাধমুক্ত সমাজ গঠনে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতার আহ্বান

মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাইফুল

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে তদন্তের নির্দেশ, পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন জেলা কমিটি ঘোষণা

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩৬ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

ভবদহের জলাবদ্ধতায় মণিরামপুরের ৩০ গ্রামের দুর্ভোগ, ভোগান্তিতে অর্ধলাখ মানুষ

যশোরে যুবদলের সমাবেশ সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

ঝিনাইদহে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

কেশবপুরে বাসচাপায় নিহত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে গার্ড অব অনার প্রদান

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

X