রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

রাণীনগরে শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৫:৪৫ পিএম
রাণীনগরে শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

নওগাঁর রাণীনগরে শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে গ্রামের বৃত্তিপ্রাপ্ত ও মেধাবী ১১ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় উপজেলার কালীগ্রাম ইউনিয়নের কসবাপাড়া গ্রামে কালীগ্রাম কসবাপাড়া সূর্য তরুণ ক্লাব ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে আম, জাম, কাঁঠাল, মেহগনি ও পেঁপে গাছের চারা তুলে দেওয়া হয়। পরে বৃত্তিপ্রাপ্ত ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগ্রাম কসবাপাড়া সূর্য তরুণ ক্লাবের সভাপতি মো. ওহেদুল ইসলাম মিলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাদপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খলিলুর রহমান এবং কালীগ্রাম ইউনিয়ন শাখা প্রবাসী ঐক্য পরিষদের সমন্বয়ক সিরাজুল ইসলাম।

এ ছাড়া অনুষ্ঠানে ক্লাবের সদস্য আব্দুর রাজ্জাক, আব্দুল খালেক মণ্ডল, বাবু সরদার, দিলবর রহমান, নজরুল ইসলাম, রহেদ ফকির ও হাফিজুল মণ্ডলসহ ক্লাবের অন্যান্য সদস্য এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, গ্রামের শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করা এবং তাদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতেই এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনের পাশাপাশি শিক্ষার্থীদের মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে রাখতে অভিভাবক ও শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী

ভিনিসিয়ুস জুনিয়রকে দলে নিতে চায় আর্সেনাল

এমপি নজরুলের একের পর এক চাঞ্চল্যকর ভিডিও ছড়িয়ে পড়েছে

দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

যশোরে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন

যশোরে জিতু হত্যার ঘটনায় চারজনের নামে মামলা

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

ফিরেছে সোনালি আঁশের সুদিন, ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি

কিয়ামতের দিন যাদের দিকে আল্লাহ তাকাবেন না

ফেসবুকে বিনামূল্যে মিলবে ভেরিফায়েড ব্যাজ

অপু-বুবলী নন, তবে কাকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান?

২৬ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

লাল শাড়িতে তটিনীর মিষ্টি লুক

যুক্তরাষ্ট্রের ৯ অঙ্গরাজ্যে সাইক্লোস্পোরিয়াসিস, আক্রান্ত ১২ হাজারের বেশি

কোথায় থেকে হামলা চালাচ্ছে হুথিরা, খুঁজে পাচ্ছে না সৌদি আরব

যশোরে উদীচীর ‘শ্রাবণ সন্ধ্যা ১৪৩৩’ উদযাপন

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন যশোরের অনন্যা

যবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবেযোগ দিলেন অধ্যাপক ড. ফারুক হাসান

যশোরে বায়োজিন কসমেসিউটিক্যালসের উদ্বোধন করলেন অভিনেত্রী মিম

X