রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

মহেশপুরে হ্যানিট্যাপ করে চাঁদা আদায় মূলহোতাসহ গ্রেফতার-২

আব্দুর রহমান মহেশপুর (ঝিনাইদহ):
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১০:২০ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১০:৩৩ পিএম

ঝিনাইদহের মহেশপুরে আপত্তিকর ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক ফার্মেসি মালিকের কাছ থেকে দফায় দফায় টাকা আদায়ের অভিযোগে প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মহেশপুর থানায় চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা দায়ের হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন মো. মাহবুবুর রহমান (৩০), মিজানুর রহমান ছোট (৩৫) ও মো. ফিরোজ (৪৫)। তাদের সবার বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন এলাকায়।

থানা ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মহেশপুর উপজেলার দত্তনগর বাজারের ‘মায়ের দোয়া ফার্মেসি’র মালিক মো. নুর নবীর ওষুধের দোকান থেকে অভিযুক্ত ফিরোজ ও তার স্ত্রী তানিয়া খাতুন ১ হাজার ৫২৫ টাকার ওষুধ বাকিতে নেন। গত ১ এপ্রিল পাওনা টাকা আদায়ের জন্য নুর নবী খালিশপুর এলাকায় ফিরোজের ভাড়া বাসায় গেলে পূর্বপরিকল্পনা অনুযায়ী সেখানে অবস্থান নেওয়া অন্য আসামিরা তাকে একটি আপত্তিকর পরিস্থিতিতে দাঁড় করিয়ে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন।

অভিযোগে বলা হয়েছে, এরপর ঘরের দরজা বন্ধ করে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। মানসম্মান ও প্রাণনাশের আশঙ্কায় তিনি সেদিন বিকাশ ও নগদের মাধ্যমে মোট ৭০ হাজার টাকা দিয়ে সেখান থেকে বের হন।

পরবর্তীতে গত ২১ জুলাই প্রধান আসামি মাহবুবুর রহমান পুনরায় ফোন করে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে আরও টাকা দাবি করেন। ভুক্তভোগী ভয় পেয়ে বিকাশের মাধ্যমে আরও ২ হাজার ২৭ টাকা পাঠান। সব মিলিয়ে বিভিন্ন সময়ে তার কাছ থেকে ৭২ হাজার ২৭ টাকা আদায় করা হয়। পাশাপাশি বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী নুর নবী বাদী হয়ে মহেশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ পেনাল কোড, ১৮৬০-এর ৩৮৫, ৩৮৬ ও ৫০৬(২) ধারায় মামলা (নং-২৭, তারিখ: ২২/০৭/২০২৬) রুজু করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের অপরাধের পূর্ববর্তী তথ্য (পিসিপিআর) যাচাই করা হয়েছে। এর মধ্যে প্রধান আসামি মাহবুবুর রহমানের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলার তথ্য রয়েছে। এছাড়া মিজানুর রহমান ছোটের বিরুদ্ধেও পূর্বে চাঁদাবাজির মামলা রয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, “মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী

ভিনিসিয়ুস জুনিয়রকে দলে নিতে চায় আর্সেনাল

এমপি নজরুলের একের পর এক চাঞ্চল্যকর ভিডিও ছড়িয়ে পড়েছে

দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

যশোরে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন

যশোরে জিতু হত্যার ঘটনায় চারজনের নামে মামলা

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

ফিরেছে সোনালি আঁশের সুদিন, ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি

কিয়ামতের দিন যাদের দিকে আল্লাহ তাকাবেন না

ফেসবুকে বিনামূল্যে মিলবে ভেরিফায়েড ব্যাজ

অপু-বুবলী নন, তবে কাকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান?

২৬ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

লাল শাড়িতে তটিনীর মিষ্টি লুক

যুক্তরাষ্ট্রের ৯ অঙ্গরাজ্যে সাইক্লোস্পোরিয়াসিস, আক্রান্ত ১২ হাজারের বেশি

কোথায় থেকে হামলা চালাচ্ছে হুথিরা, খুঁজে পাচ্ছে না সৌদি আরব

যশোরে উদীচীর ‘শ্রাবণ সন্ধ্যা ১৪৩৩’ উদযাপন

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন যশোরের অনন্যা

যবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবেযোগ দিলেন অধ্যাপক ড. ফারুক হাসান

যশোরে বায়োজিন কসমেসিউটিক্যালসের উদ্বোধন করলেন অভিনেত্রী মিম

X