রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সৌজন্য সাক্ষাৎ

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৫:৩৫ পিএম
রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহীর কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট কর্নেল মো. রুবায়াৎ কবীর (পিবিজিএন)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে রাজশাহী নগর ভবনে প্রশাসকের দপ্তরে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি রাজশাহী মহানগরের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

সাক্ষাৎকালে নগর উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা, সেবার মান বৃদ্ধি এবং জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, নগরবাসীকে উন্নত ও কার্যকর সেবা দিতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। জনগণের কল্যাণে সকল সংস্থাকে একসঙ্গে কাজ করতে হবে।

অন্যদিকে, কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট কর্নেল মো. রুবায়াৎ কবীর রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন ও জনসেবামূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জনকল্যাণমূলক কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকের শেষে উভয় পক্ষ সমন্বিত উদ্যোগের মাধ্যমে নাগরিক সেবার মানোন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাÐকে আরও কার্যকর ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী

ভিনিসিয়ুস জুনিয়রকে দলে নিতে চায় আর্সেনাল

এমপি নজরুলের একের পর এক চাঞ্চল্যকর ভিডিও ছড়িয়ে পড়েছে

দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

যশোরে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন

যশোরে জিতু হত্যার ঘটনায় চারজনের নামে মামলা

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

ফিরেছে সোনালি আঁশের সুদিন, ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি

কিয়ামতের দিন যাদের দিকে আল্লাহ তাকাবেন না

ফেসবুকে বিনামূল্যে মিলবে ভেরিফায়েড ব্যাজ

অপু-বুবলী নন, তবে কাকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান?

২৬ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

লাল শাড়িতে তটিনীর মিষ্টি লুক

যুক্তরাষ্ট্রের ৯ অঙ্গরাজ্যে সাইক্লোস্পোরিয়াসিস, আক্রান্ত ১২ হাজারের বেশি

কোথায় থেকে হামলা চালাচ্ছে হুথিরা, খুঁজে পাচ্ছে না সৌদি আরব

যশোরে উদীচীর ‘শ্রাবণ সন্ধ্যা ১৪৩৩’ উদযাপন

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন যশোরের অনন্যা

যবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবেযোগ দিলেন অধ্যাপক ড. ফারুক হাসান

যশোরে বায়োজিন কসমেসিউটিক্যালসের উদ্বোধন করলেন অভিনেত্রী মিম

X