সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

উন্নয়ন কাজ শেষে সাড়ে ৩৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল কচুয়া উপজেলা প্রশাসন

তরিকুল ইসলাম, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি:
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৭:৪৯ পিএম

নির্ধারিত উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন করে অব্যয়িত ৩৪ লাখ ৩৮ হাজার ২৯৯ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাগেরহাটের কচুয়া উপজেলা প্রশাসন। সততা, স্বচ্ছতা ও সুশাসনের এ উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

উপজেলা প্রকল্প দপ্তর সূত্রে জানা গেছে, গোপালপুর ও মঘিয়া ইউনিয়নের পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, বর্ষাকালে জলাবদ্ধতা নিরসন এবং শুষ্ক মৌসুমে সেচসুবিধা নিশ্চিত করতে দুটি খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়।

প্রকল্পটির জন্য মোট বরাদ্দ ছিল ৭৭ লাখ ৩৩ হাজার ১৪২ টাকা। তবে কার্যকর তদারকি ও ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে কাজ শেষ করতে ব্যয় হয় ৪২ লাখ ৮৪ হাজার ৮৪৩ টাকা। ফলে উদ্বৃত্ত থাকা ৩৪ লাখ ৩৮ হাজার ২৯৯ টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী হাসানের মাধ্যমে সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়।

প্রকল্পের আওতায় গোপালপুর ইউনিয়নের দড়িটানা থেকে বলেশ্বর নদীর সংযোগ পর্যন্ত এক কিলোমিটার এবং মঘিয়া ইউনিয়নের কুন্ডু বাড়ি থেকে স্বপন মাঝির বাড়ি পর্যন্ত এক কিলোমিটার কাঠালিয়া খাল পুনঃখনন করা হয়েছে।

এ ছাড়া পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে খালের দুই পাড়ে ৮০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। স্থানীয়দের যাতায়াত সহজ করতে এবং পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে নির্মাণ করা হয়েছে পাইপ কালভার্ট ও কাঠের পুল।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুদেব কৃষ্ণ বলেন, শুরু থেকে শেষ পর্যন্ত ইউএনওর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সরকারি নির্দেশনা অনুসরণ করে কাজের গুণগত মান নিশ্চিত করা হয়েছে। সঠিক পরিকল্পনা ও ব্যয় ব্যবস্থাপনার কারণেই উল্লেখযোগ্য পরিমাণ সরকারি অর্থ সাশ্রয় সম্ভব হয়েছে।

স্থানীয় কৃষক ও প্রবীণদের মতে, খাল পুনঃখননের ফলে কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে এবং প্রশাসনের এ উদ্যোগ সরকারি অর্থ ব্যবহারে দায়িত্বশীলতার একটি অনুসরণযোগ্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁচড়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর ও  মালামাল চুরির অভিযোগ

জাপানে উচ্চতর গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ নিয়ে যবিপ্রবিতে বিশেষ সেমিনার

দুই শতাধিক গ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজার হাজার মানুষ / ভবদহের জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবিতে স্মারকলিপি, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

অপরাধমুক্ত সমাজ গঠনে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতার আহ্বান

মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাইফুল

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে তদন্তের নির্দেশ, পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন জেলা কমিটি ঘোষণা

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩৬ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

ভবদহের জলাবদ্ধতায় মণিরামপুরের ৩০ গ্রামের দুর্ভোগ, ভোগান্তিতে অর্ধলাখ মানুষ

যশোরে যুবদলের সমাবেশ সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

ঝিনাইদহে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

কেশবপুরে বাসচাপায় নিহত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে গার্ড অব অনার প্রদান

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

X