সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

মাদারীপুরে মানবপাচারের অভিযোগে ১৫ মামলার আসামি জুলহাস গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৭:২৫ পিএম
মাদারীপুরে মানবপাচারের অভিযোগে ১৫ মামলার আসামি জুলহাস গ্রেফতার

মাদারীপুরে মানবপাচারচক্রের অভিযোগে ১৫ মামলার আসামি জুলহাস তালুকদারকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ ও র‌্যাব-১০।

বুধবার (২২ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে ভোরে ঢাকার কদমতলী এলাকার স্মৃতিধারা আবাসিক এলাকায় র‌্যাব যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।

গ্রেফতার জুলহাস সরদার (৫০) মাদারীপুর জেলার রাজৈর উপজেলার সত্যবদী গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে। তিনি দ্বীর্ঘদিন ধরে ইতালীসহ নানা দেশে মানবপাচার কাজে জড়িত আছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদারীপুর রাজৈরের বাসিন্দা আরমান শেখকে ইতালি পাঠানোর কথা বলে ২৩ লাখ টাকা নেন জুলহাস সরদারসহ ৯ জনের একটি চক্র। ইতালি না পাঠিয়ে লিবিয়া আটকে মাফিয়াদের হাতে তুলে দেয় দালালচক্র। পরে ওই যুবকের ওপর নির্মম শারিরিক নির্যাতন করা হয়। আরমানকে বাঁচাতে তার পরিবার কয়েক দফায় আরও ৪৯ লাখ টাকা মুক্তিপণ দিতে বাধ্য হয়। পরবর্তীতে দালালচক্র আরো টাকা দাবী করেন। তাই এ ঘটনায় গত ১২ জুন আরমানের মা জাহানারা বেগম বাদী হয়ে রাজৈর থানায় দালালচক্রের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করেন। পরে তাকে গ্রেফতারের পর আইনী প্রক্রিয়া শেষে রাজৈর থানায় হস্তান্তর করে র‌্যাব-৮ ও র‌্যাব-১০। দুপুরে জুলহাসকে আদালতে তোলা হলে কারাগারে প্রেরণ করেন বিচারক।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, মানবপাচার আইনে দায়ের করা মামলার প্রধান আসামি জুলহাসকে গ্রেফতার করা হয়েছে। শিগগিরই আদালতে অপরাধীদের বিরুদ্ধে চার্জশিট দেয়া হবে। গ্রেফতার জুলহাসের বিরুদ্ধে মানবপাচার ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা ১৫টি মামলা আছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁচড়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর ও  মালামাল চুরির অভিযোগ

জাপানে উচ্চতর গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ নিয়ে যবিপ্রবিতে বিশেষ সেমিনার

দুই শতাধিক গ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজার হাজার মানুষ / ভবদহের জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবিতে স্মারকলিপি, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

অপরাধমুক্ত সমাজ গঠনে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতার আহ্বান

মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাইফুল

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে তদন্তের নির্দেশ, পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন জেলা কমিটি ঘোষণা

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩৬ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

ভবদহের জলাবদ্ধতায় মণিরামপুরের ৩০ গ্রামের দুর্ভোগ, ভোগান্তিতে অর্ধলাখ মানুষ

যশোরে যুবদলের সমাবেশ সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

ঝিনাইদহে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

কেশবপুরে বাসচাপায় নিহত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে গার্ড অব অনার প্রদান

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

X