সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

রাজশাহীতে ২,৮০০ শিশুর বিনামূল্যে হৃদরোগ পরীক্ষা, চিকিৎসায় চীনা বিশেষজ্ঞ দল

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৬:২৫ পিএম
রাজশাহীতে ২,৮০০ শিশুর বিনামূল্যে হৃদরোগ পরীক্ষা, চিকিৎসায় চীনা বিশেষজ্ঞ দল

উত্তরাঞ্চলে প্রথমবারের মতো শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসায় বিশেষ উদ্যোগ নিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী। এ উদ্যোগের আওতায় রাজশাহী অঞ্চলের ৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই হাজার ৮০০ শিশুর বিনামূল্যে হৃদরোগ পরীক্ষা করা হবে। এ কার্যক্রমে চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা অংশ নেবেন।

বুধবার (২২ জুলাই) থেকে শুক্রবার পর্যন্ত তিন দিন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীতে এ কার্যক্রম চলবে। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত শিশুদের স্ক্রিনিং ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হবে। ৩ থেকে ১৮ বছর বয়সী শিশুদের এ কার্যক্রমের আওতায় আনা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টায় নগরের বাকির মোড়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সভাপতি আব্দুল মান্নান এসব তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্ত করতে গত ১০ থেকে ১৯ জুলাই পর্যন্ত নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এতে রাজশাহী অঞ্চলের ৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার ৮০০ শিক্ষার্থী নিবন্ধন করেছে। নিবন্ধিত শিশুদের পর্যায়ক্রমে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

আব্দুল মান্নান আরও বলেন, এই কার্যক্রমে অংশ নেওয়া শিশুদের সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। স্ক্রিনিংয়ের মাধ্যমে কোনো শিশুর জন্মগত হৃদরোগ শনাক্ত হলে রোগের ধরন ও জটিলতা অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকেরা প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা দেবেন। যেসব শিশুর উন্নত চিকিৎসার প্রয়োজন হবে, তাদের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হবে। বিশেষ ক্ষেত্রে চীনে চিকিৎসার ব্যবস্থাও করা হতে পারে।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, এই চিকিৎসা কার্যক্রমে অংশ নিতে চীনের ফুওয়াই ইউনান কার্ডিওভাসকুলার হাসপাতাল ও চাইনিজ একাডেমি অব মেডিক্যাল সায়েন্সেস থেকে ছয় সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল রাজশাহীতে আসছেন। পাশাপাশি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের আট সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দলও এই কার্যক্রমে যুক্ত থাকবে।

জন্মগত হৃদরোগ শিশুদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা। অনেক ক্ষেত্রে জন্মের পরপরই এ রোগ শনাক্ত না হওয়ায় শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ও শারীরিক বিকাশ বাধাগ্রাস্ত হয়। সময়মতো রোগ শনাক্ত করা না গেলে পরবর্তী সময়ে হৃদ্যন্ত্রের জটিলতা বাড়তে পারে। অনেক শিশুর ক্ষেত্রে হার্ট ফেইলিউরসহ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। এমনকি চিকিৎসার অভাবে অকাল মৃত্যুর ঘটনাও ঘটতে পারে।

আয়োজকেরা জানান, শিশুদের জন্মগত হৃদরোগ দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসার আওতায় আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে অনেক শিশুকে সময়মতো চিকিৎসা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। এ ছাড়া যেসব শিশুর অস্ত্রোপচার বা উন্নত চিকিৎসার প্রয়োজন, তাদের দ্রুত বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রে পাঠানোর সুযোগ তৈরি হবে।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন, সহসভাপতি হাসান আলী, পরিচালক ও চিফ কনসালট্যান্ট অধ্যাপক ডা. রইস উদ্দিন মÐল, পরিচালক (প্রশাসন ও অর্থ) অধ্যাপক হবিবুর রহমান, যুগ্ম সম্পাদক মো. লিয়াকত আলী, নির্বাহী সদস্য ডা. ওয়াসিম হোসেন, এনামুল হক এবং প্রচার ও জনসংযোগ সম্পাদক ইমতিয়াজ আহমেদ শামসুল হুদা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁচড়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর ও  মালামাল চুরির অভিযোগ

জাপানে উচ্চতর গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ নিয়ে যবিপ্রবিতে বিশেষ সেমিনার

দুই শতাধিক গ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজার হাজার মানুষ / ভবদহের জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবিতে স্মারকলিপি, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

অপরাধমুক্ত সমাজ গঠনে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতার আহ্বান

মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাইফুল

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে তদন্তের নির্দেশ, পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন জেলা কমিটি ঘোষণা

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩৬ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

ভবদহের জলাবদ্ধতায় মণিরামপুরের ৩০ গ্রামের দুর্ভোগ, ভোগান্তিতে অর্ধলাখ মানুষ

যশোরে যুবদলের সমাবেশ সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

ঝিনাইদহে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

কেশবপুরে বাসচাপায় নিহত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে গার্ড অব অনার প্রদান

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

X