রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

মহেশপুরে সার ডিলারদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

মহেশপুর (ঝিনাইদহ) অফিস:
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৯:১০ পিএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিসিআইসি ও বিএডিসির সার ডিলারদের সঙ্গে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মতিয়ার রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. ইয়াসমিন সুলতানা এবং সহকারী কৃষি কর্মকর্তা ইমাম হুসাইন যথি।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল হাই, মহেশপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের জেনারেল সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ, পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান মো. স্বপন ইসলাম, আজমপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুস ছাত্তার খাঁন, নাটিমা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, যাদবপুর ইউপি চেয়ারম্যান মো. সালাউদ্দিন হোসেন, বিসিআইসি ডিলার শ্রী নন্দ দুলাল, নুরুল ইসলাম মোল্লা, মেহেদী হাসান ও মাসুদুর রহমান মাসুদসহ অন্যান্যরা।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সার ডিলার এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ডিলাররা অভিযোগ করেন, চাহিদার তুলনায় পর্যাপ্ত সার সরবরাহ না পাওয়ায় প্রায়ই সারের সংকট তৈরি হচ্ছে। তারা বলেন, কৃষকরা নির্ধারিত মূল্যে সার কিনলেও প্রয়োজন অনুযায়ী সরবরাহ পাওয়া যাচ্ছে না। এ সমস্যা দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য মো. মতিয়ার রহমান সার সংকট নিরসন এবং কৃষকদের কাছে সময়মতো সুষ্ঠুভাবে সার পৌঁছে দিতে প্রশাসন ও ডিলারদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি এ বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী

ভিনিসিয়ুস জুনিয়রকে দলে নিতে চায় আর্সেনাল

এমপি নজরুলের একের পর এক চাঞ্চল্যকর ভিডিও ছড়িয়ে পড়েছে

দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

যশোরে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন

যশোরে জিতু হত্যার ঘটনায় চারজনের নামে মামলা

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

ফিরেছে সোনালি আঁশের সুদিন, ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি

কিয়ামতের দিন যাদের দিকে আল্লাহ তাকাবেন না

ফেসবুকে বিনামূল্যে মিলবে ভেরিফায়েড ব্যাজ

অপু-বুবলী নন, তবে কাকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান?

২৬ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

লাল শাড়িতে তটিনীর মিষ্টি লুক

যুক্তরাষ্ট্রের ৯ অঙ্গরাজ্যে সাইক্লোস্পোরিয়াসিস, আক্রান্ত ১২ হাজারের বেশি

কোথায় থেকে হামলা চালাচ্ছে হুথিরা, খুঁজে পাচ্ছে না সৌদি আরব

যশোরে উদীচীর ‘শ্রাবণ সন্ধ্যা ১৪৩৩’ উদযাপন

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন যশোরের অনন্যা

যবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবেযোগ দিলেন অধ্যাপক ড. ফারুক হাসান

যশোরে বায়োজিন কসমেসিউটিক্যালসের উদ্বোধন করলেন অভিনেত্রী মিম

X