সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

নব জাগরণ সমাজ কল্যাণের উদ্যোগে মোরেলগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

গণেশ পাল, মোরেলগঞ্জ (বাগেরহাট):
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৮:৪৫ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নে সামাজিক সংগঠন নব জাগরণ সমাজ কল্যাণ-এর উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে গোদারা কালিকাবাড়ী এতিমখানা জিবি আমেনা খাতুন দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল্লাহ।

সংগঠনের সভাপতি মো. সাইদুর রহমান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল হালিম হাওলাদার।

এ ছাড়া বক্তব্য দেন মোরেলগঞ্জ থানার ইউনিয়ন দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার ও সাব-ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক ও বিএনপি নেতা মাস্টার শাহ আলম হাওলাদার, সাবেক ইউপি সদস্য আকরামুজ্জামান শিকদার, বিএনপি নেতা বশিরুল আলম টিটু এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল মাতুব্বরসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নব জাগরণ সমাজ কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক তালুকদার শফিকুল ইসলাম রিপন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও হাবিবুল্লাহ বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে সচেতনতার সঙ্গে এগিয়ে আসতে হবে। পারিবারিক দায়িত্ববোধ ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, শুধু হোগলাবুনিয়া ইউনিয়ন নয়, সারা দেশ থেকেই মাদক নির্মূলে বর্তমান সরকার ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে এবং তা বাস্তবায়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁচড়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর ও  মালামাল চুরির অভিযোগ

জাপানে উচ্চতর গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ নিয়ে যবিপ্রবিতে বিশেষ সেমিনার

দুই শতাধিক গ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজার হাজার মানুষ / ভবদহের জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবিতে স্মারকলিপি, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

অপরাধমুক্ত সমাজ গঠনে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতার আহ্বান

মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাইফুল

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে তদন্তের নির্দেশ, পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন জেলা কমিটি ঘোষণা

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩৬ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

ভবদহের জলাবদ্ধতায় মণিরামপুরের ৩০ গ্রামের দুর্ভোগ, ভোগান্তিতে অর্ধলাখ মানুষ

যশোরে যুবদলের সমাবেশ সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

ঝিনাইদহে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

কেশবপুরে বাসচাপায় নিহত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে গার্ড অব অনার প্রদান

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

X