সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

ঝিকরগাছায় জেলা স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৮:৩৬ পিএম

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আসন্ন গণসমাবেশ সফল করার লক্ষ্যে ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ঝিকরগাছা প্রেসক্লাব হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব হাসানুল হক রুবেল।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর। তিনি আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য জেলা স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশ সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের জুলাই গণহত্যাসহ দুঃশাসন ও অপশাসনের চিত্র দেশবাসীর সামনে তুলে ধরতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম জয়।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুস সালাম পলাশ, পৌর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সেক্রেটারি হাসিব আশরাফ তাজ এবং সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা নুরুল হুদাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় ২৫ জুলাইয়ের গণসমাবেশ সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁচড়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর ও  মালামাল চুরির অভিযোগ

জাপানে উচ্চতর গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ নিয়ে যবিপ্রবিতে বিশেষ সেমিনার

দুই শতাধিক গ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজার হাজার মানুষ / ভবদহের জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবিতে স্মারকলিপি, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

অপরাধমুক্ত সমাজ গঠনে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতার আহ্বান

মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাইফুল

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে তদন্তের নির্দেশ, পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন জেলা কমিটি ঘোষণা

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩৬ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

ভবদহের জলাবদ্ধতায় মণিরামপুরের ৩০ গ্রামের দুর্ভোগ, ভোগান্তিতে অর্ধলাখ মানুষ

যশোরে যুবদলের সমাবেশ সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

ঝিনাইদহে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

কেশবপুরে বাসচাপায় নিহত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে গার্ড অব অনার প্রদান

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

X