সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

তিন দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের আন্দোলন

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৩:৩৫ পিএম
তিন দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের আন্দোলন

মজুরি কমিশন বাস্তবায়নসহ তিনদফা দাবিতে আন্দোলনে নেমেছেন রাজশাহী চিনিকলের শ্রমিকেরা। এর অংশ হিসেবে মঙ্গলবার (২১ জুলাই) সকালে তারা চিনিকলের প্রশাসনিক ভবনের সামনে ফটক সভা করেছেন। আগামী বৃহস্পতিবার (২৩ জুলাই) পর্যন্ত তারা নানা কর্মসূচি পালন করবেন।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের দাবিনামা আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী চিনিকল প্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগেও এ আন্দোলন চলছে। মঙ্গলবার ফটক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাসুদ রানা।

শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে- সকল চিনিকলে কর্মরত মৌসুমি শ্রমিকদের মধ্যে থেকেই যোগ্য শ্রমিক-কর্মচারীদের নিয়ে অভ্যন্তরীণভাবেই স্থায়ী পদে সমন্বয় করতে হবে। পাশাপাশি পাঁচ বছর কিংবা দশ বছর পর পর পদোন্নতি দিয়ে দক্ষ জনবল তৈরি করতে হবে। গত বছরের ১ জুলাই সরকার ঘোষিত ১৫ শতাংশ বিশেষ সুবিধার পে-কমিশনের মতো প্রমিকদের জন্যও মজুরি কমিশন বাস্তবায়ন করতে হবে।

রাজশাহী চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মাসুদ রানা বলেন, চিনিকলে বেশিরভাগ শ্রমিকদের সারাবছর কাজ থাকে না। তারা মৌসুমের কয়েকমাস সামান্য মজুরিতে কাজ করেন। কাজ করতে করতে তারা দক্ষ হয়ে ওঠেন। কিন্তু স্থায়ী পদে তাদের নিয়োগ দেওয়া হয় না। দক্ষতা বিবেচনায় নিয়ে এই শ্রমিকদেরই স্থায়ী পদে নিয়োগ দিতে হবে।

তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মহার্ঘ্য ভাতা পাচ্ছেন। কিন্তু সরকারি প্রতিষ্ঠানে কাজ করে ও শ্রমিকরা কিছু পাচ্ছেন না। এমন বৈষম্য চলতে পারে না। তাই শ্রমিকদের জন্যও মজুরি কমিশন গঠন করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এটি করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

চিনিকলের শ্রমিক শরিফুল ইসলামের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন- রাজশাহী চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভাদু, সহসভাপতি কামাল হোসেন, সুপারভাইজার তোফাজ্জল হোসেন, আব্দুল খালেক প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁচড়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর ও  মালামাল চুরির অভিযোগ

জাপানে উচ্চতর গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ নিয়ে যবিপ্রবিতে বিশেষ সেমিনার

দুই শতাধিক গ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজার হাজার মানুষ / ভবদহের জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবিতে স্মারকলিপি, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

অপরাধমুক্ত সমাজ গঠনে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতার আহ্বান

মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাইফুল

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে তদন্তের নির্দেশ, পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন জেলা কমিটি ঘোষণা

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩৬ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

ভবদহের জলাবদ্ধতায় মণিরামপুরের ৩০ গ্রামের দুর্ভোগ, ভোগান্তিতে অর্ধলাখ মানুষ

যশোরে যুবদলের সমাবেশ সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

ঝিনাইদহে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

কেশবপুরে বাসচাপায় নিহত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে গার্ড অব অনার প্রদান

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

X