সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

রফিকুল ইসলাম,ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৮:০২ পিএম

দীর্ঘদিনের জটিলতা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে যশোরের ঝিকরগাছায় অবশেষে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের পথ সুগম হয়েছে।

চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য ডা. মসলেহ উদ্দিন ফরিদ জানান, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ঝিকরগাছা অফিসের শতভাগ জমির মধ্যে ৫০ শতাংশ জায়গায় মডেল মসজিদ নির্মাণ করা হবে। প্রশাসন, রাজনৈতিক নেতা, সুশীল সমাজ ও সাংবাদিকদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় অনাপত্তিপত্র ইস্যু করা হয়েছে এবং কারিগরি জটিলতারও সমাধান হয়েছে। বাকি আনুষ্ঠানিকতা শেষ করে দ্রুত নির্মাণকাজ শুরু হবে।

তিনি বলেন, জমি নির্বাচন নিয়ে একাধিক সভা ও সম্ভাব্যতা যাচাই শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেও অবহিত করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকালে নির্মাণস্থল পরিদর্শনকালে এমপির সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক সাফফাত আরা সাঈদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সংরক্ষিত নারী আসনের এমপি সাবিরা সুলতানার প্রতিনিধি আরাফাত কল্লোল, বিটিসিএলের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, সরকারের পরিকল্পনা অনুযায়ী সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৩০০টি উদ্বোধন করা হয়েছে।

বর্তমানে ঝিকরগাছার বিটিসিএল অফিস এলাকা পরিত্যক্ত ও জঙ্গলাকীর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয়দের আশা, সেখানে মডেল মসজিদ নির্মিত হলে এলাকার পরিবেশ উন্নত হবে এবং অব্যবহৃত স্থাপনাটির যথাযথ ব্যবহার নিশ্চিত হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁচড়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর ও  মালামাল চুরির অভিযোগ

জাপানে উচ্চতর গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ নিয়ে যবিপ্রবিতে বিশেষ সেমিনার

দুই শতাধিক গ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজার হাজার মানুষ / ভবদহের জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবিতে স্মারকলিপি, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

অপরাধমুক্ত সমাজ গঠনে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতার আহ্বান

মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাইফুল

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে তদন্তের নির্দেশ, পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন জেলা কমিটি ঘোষণা

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩৬ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

ভবদহের জলাবদ্ধতায় মণিরামপুরের ৩০ গ্রামের দুর্ভোগ, ভোগান্তিতে অর্ধলাখ মানুষ

যশোরে যুবদলের সমাবেশ সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

ঝিনাইদহে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

কেশবপুরে বাসচাপায় নিহত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে গার্ড অব অনার প্রদান

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

X