মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

রূপদিয়া (যশোর) প্রতিনিধি:
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০১:৪৪ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৬, ০১:৪৫ পিএম

যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে চাঁদা দাবির অভিযোগে ইউসুফ আলী (৫০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

আটক ইউসুফ আলী যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১ মে ২০২৬ তারিখে রূপদিয়া বাজারের মা মেডিকেল হোমিও চেম্বারে গিয়ে ইউসুফ আলী নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দেন এবং বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকেন। একপর্যায়ে তিনি চেম্বারের স্বত্বাধিকারী মাইনুল হাসানের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

মাইনুল হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনি প্রথমে দুই ঘণ্টা সময় চান এবং পরে ৬ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেন। এ সময় এক শুভাকাঙ্ক্ষীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করলে তিনি জানতে পারেন, ইউসুফ আলী প্রকৃতপক্ষে ডিবি পুলিশের সদস্য নন। এরপর তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান।

তিনি আরও জানান, টাকা না পেয়ে অভিযুক্ত ব্যক্তি ০১৭১৬-৩৫২৬৫৭ নম্বর থেকে বিভিন্ন সময় ফোন করে তাকে হুমকি দিতে থাকেন। এ ঘটনায় তিনি কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, যার নম্বর ৩৫।

মঙ্গলবার (আজ) অভিযুক্ত ব্যক্তি পুনরায় ওই চেম্বারে গেলে মাইনুল হাসান স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। পরে জনতা তাকে আটক করে। খবর পেয়ে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কবির ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

X