সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মোংলা প্রতিনিধি:
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১০:০৬ পিএম

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহত করার ঘোষণা দিয়েছে মোংলা উপজেলা বিএনপি।

রোববার পৌর শহরের সিঙ্গাপুর মার্কেট এলাকা থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু হোসেন পনির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার সিঙ্গাপুর মার্কেট এলাকায় এসে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় আবু হোসেন পনি বলেন, “নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগ বিভিন্ন স্থানে গুপ্ত মিছিল করার চেষ্টা করছে। আমাদের এসব কার্যক্রম প্রতিহত করতে হবে এবং তাদের ধরে পুলিশের কাছে সোপর্দ করতে হবে।”

তিনি এ সময় দলের নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান।

পথসভায় মাদক নির্মূলের বিষয়েও গুরুত্বারোপ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, “শহর ও গ্রাম-গঞ্জের অলিগলি মাদকে সয়লাব হয়ে গেছে। মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের ধরিয়ে দিতে পুলিশকে সব ধরনের সহযোগিতা করতে হবে।”

এ সময় মোংলা উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

X