সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি:
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৮:২৯ পিএম

যশোরের কেশবপুরে শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য, মানসিক সুস্থতা ও ব্যক্তিত্ব বিকাশে সহায়ক হিসেবে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর উদ্যোগে ১৮ জুলাই পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং ১৯ জুলাই সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন। কর্মশালা পরিচালনা করেন বিশিষ্ট থেরাপিউটিক কাউন্সেলর ও সাইকোথেরাপিস্ট মোহাম্মদ মকসুদ মালেক। বিশেষ অতিথি ছিলেন ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ নায়ক, সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খাঁন এবং সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ।

দুই দিনের এই কর্মশালায় উপজেলার ১৩টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০ জন শিক্ষার্থী, ৪২ জন শিক্ষক এবং ৪২ জন অভিভাবক অংশ নেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়, মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মূলগ্রাম দারুল উলূম আলিম মাদ্রাসা, পিবিএইচ মাধ্যমিক বিদ্যালয়, সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ত্রিমোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ত্রিমোহিনী মাধ্যমিক বিদ্যালয়, এসএসজি বরণডালী মাধ্যমিক বিদ্যালয়, রেজাকাটী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাধ্যমিক বিদ্যালয়, টিটাবাজিতপুর এমকেবি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশন।

কর্মশালায় শিশু ও কিশোরদের (০–১৮ বছর) মানসিক স্বাস্থ্য, মানসিক বিকাশ, মানসিক সংকট, কাউন্সেলিং, প্রেরণা (মোটিভেশন), হাইপার ও হাইপো আচরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মানসিক সুস্থতা বজায় রাখতে প্রয়োজনীয় করণীয় সম্পর্কেও দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রেকসোনা খাতুন বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি। এ বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের দক্ষতা বাড়াতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী। তিনি এমন আয়োজনের জন্য ভাব বাংলাদেশকে ধন্যবাদ জানান।\

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

X