রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

সুনামগঞ্জে শিল্প-সাহিত্যে অবদানের জন্য পাঁচ গুণীজনকে সম্মাননা

মো. মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ:
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৮:৪৮ পিএম

শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সুনামগঞ্জের পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে ‘গুণীজন সম্মাননা ২০২৫’ প্রদান করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান। সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার এবিএম জাকির হোসেন এবং সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুনাজ্জির হোসেন সুজন।

এ বছর ‘গুণীজন সম্মাননা ২০২৫’ প্রাপ্তরা হলেন—

উজ্জ্বল মেহেদী — সৃজনশীল সাংস্কৃতিক গবেষণায়,

শাহ নূরজালাল — সাংস্কৃতিক সংগঠনে,

রুনা শাহীন আরা লেইছ — আবৃত্তিতে,

মো. যোবায়ের বখত — বংশীবাদনে,

হীরা মোহন তালুকদার — লোকসংগীতে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, ‘যে দেশে গুণীর কদর হয় না, সে দেশে গুণীর জন্ম হয় না।’

তিনি বলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সরকারের নির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জে সাহিত্য ও সংস্কৃতি চর্চায় অবদান রাখা গুণীজনদের সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১৩ সাল থেকে এ সম্মাননা প্রদান কার্যক্রম বাস্তবায়ন হয়ে আসছে।

তিনি আরও বলেন, গুণীজন সম্মাননা পাওয়া ব্যক্তিরা সবাই নিঃস্বার্থভাবে সাহিত্য ও সংস্কৃতির সেবা করে আসছেন। লোকসাহিত্যের রাজধানী হিসেবে পরিচিত সুনামগঞ্জকে তাঁরা সমৃদ্ধ করেছেন। ভবিষ্যতেও তাঁরা সাহিত্য, শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে সুনামগঞ্জকে আরও উচ্চতায় নিয়ে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

সম্মাননা প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা শিল্পকলা একাডেমির শিল্পী ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনসেবায় কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৬

রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

জাতিসংঘে সন্ত্রাসবিরোধী প্রস্তাবে ভেটো

X