রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

অভয়নগরের নূরবাগে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত, ট্রাক ও চালক আটক

জাকির হোসেন হৃদয় - ভ্রাম্যমান প্রতিনিধি:
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৮:১৩ পিএম

যশোরের অভয়নগর উপজেলার নূরবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় ওসমান ফকির (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে ওসমান ফকির নওয়াপাড়া বাজার থেকে কেনাকাটা শেষে অভয়নগর থানাধীন নূরবাগ বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় যশোর থেকে খুলনাগামী একটি কাভার্ড ভ্যান (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-উ-১১-৮৪০৮), যা প্রাণ-আরএফএল গ্রুপের ট্রাক হিসেবে পরিচিত, তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকেন।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

নিহত ওসমান ফকিরের পিতা মৃত শরীয়ত উল্লাহ ফকির। তিনি যশোর জেলার অভয়নগর উপজেলার ধোপাদি, উড়োবটতলা এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাক ও চালককে আটক রেখে নওয়াপাড়া হাইওয়ে পুলিশকে খবর দেয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও চালককে নিজেদের হেফাজতে নেয়।

নওয়াপাড়া হাইওয়ে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনসেবায় কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৬

রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

জাতিসংঘে সন্ত্রাসবিরোধী প্রস্তাবে ভেটো

X