রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

শালিখায় কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

জসীম উদ্দীন, শালিখা (মাগুরা) প্রতিনিধি:
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৭:৫৩ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) সারাদেশে কৃষক ও কৃষিজমির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। এর ধারাবাহিকতায় মাগুরার শালিখা উপজেলায়ও কৃষকদের জন্য কৃষক কার্ড প্রণয়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ শুরু হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ কার্যক্রমের মাধ্যমে উপজেলার প্রকৃত কৃষকদের একটি হালনাগাদ তথ্যভাণ্ডার তৈরি করা হবে। এই তথ্যভাণ্ডারের ভিত্তিতে ভবিষ্যতে সরকারি কৃষি প্রণোদনা, কৃষিযন্ত্র, কৃষি প্রশিক্ষণ, ভর্তুকি, উন্নত বীজ, সার এবং অন্যান্য কৃষিসেবা আরও দ্রুত, সহজ ও স্বচ্ছভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

সূত্র আরও জানায়, দেশের প্রতিটি উপজেলায় ইউনিয়ন পর্যায়ে নির্ধারিত একটি ব্লকে কৃষকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ সময় কৃষকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), মোবাইল নম্বর, কৃষিজমির পরিমাণ, জমির অবস্থানসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আসিফ ইকবাল জানান, শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া ব্লকে ইতোমধ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কাজে ছয়জন উপসহকারী কৃষি কর্মকর্তা মাঠপর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের তথ্য সংগ্রহ করছেন।

তিনি বলেন, কৃষকদের নির্ভুল তথ্য প্রদান এবং নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সংগ্রহ কার্যক্রমে অংশগ্রহণ করা জরুরি। এর মাধ্যমে প্রকৃত কৃষকদের সরকারি সহায়তা ও বিভিন্ন কৃষিসেবা নিশ্চিত করা আরও সহজ হবে।

এদিকে, তথ্য সংগ্রহ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এবং কৃষি বিভাগের কর্মকর্তারা সমন্বিতভাবে কাজ করছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনসেবায় কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৬

রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

জাতিসংঘে সন্ত্রাসবিরোধী প্রস্তাবে ভেটো

X