রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ভালুকায় এক্সিল্যান্ড সিরামিক্সের ইটিপি প্ল্যান্টের গর্তে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৬:১০ পিএম

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী এলাকায় অবস্থিত এক্সিল্যান্ড সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) প্ল্যান্টের একটি গর্তে পড়ে রুমেল (২৫) ও শফিকুল ইসলাম (২৮) নামে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে কারখানার ইটিপি প্ল্যান্টে মেরামতের কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) গোপীনাথ কানজিলাল জানান, সকালে ওয়েল্ডারের হেলপার রুমেল ইটিপি প্ল্যান্টের একটি গর্তে মেরামতের কাজে নামেন। কিছুক্ষণ পর তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করতে নিচে নামেন সহকর্মী শফিকুল ইসলাম। উদ্ধার অভিযানে গিয়ে তিনিও অসুস্থ হয়ে পড়েন।

কারখানা কর্তৃপক্ষ দ্রুত তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত রুমেল নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার বাসিন্দা। অপর নিহত শফিকুল ইসলাম খুলনা জেলার কয়রা উপজেলার নকশা গ্রামের ফারুক গাজীর ছেলে।

এক্সিল্যান্ড সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্যানিটারি প্ল্যান্টের ম্যানেজার অভিনাশ কুন্ডু বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইটিপি প্ল্যান্টের গর্তে জমে থাকা বিষাক্ত গ্যাসের প্রভাবে তারা অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনসেবায় কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৬

রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

জাতিসংঘে সন্ত্রাসবিরোধী প্রস্তাবে ভেটো

X