রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও ভিসা নিয়ে রাজশাহীতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৫ পিএম
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও ভিসা নিয়ে রাজশাহীতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

চীনে উচ্চশিক্ষা, ব্যবসায়িক সম্ভাবনা, উন্নত চিকিৎসাসেবা এবং ভিসা-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে রাজশাহীতে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে এ সেমিনারের আয়োজন করে আরশি গ্লোবাল কেয়ার ও মালিশা গ্রুপ।

আয়োজকরা জানান, সেমিনারে চীনে উচ্চশিক্ষার সুযোগ, স্টুডেন্ট ভিসা, ব্যবসা ও আমদানি-রপ্তানির সম্ভাবনা, উন্নত চিকিৎসাসেবা, মেডিকেল ভিসা এবং ভিসা প্রসেসিং-সংক্রান্ত বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে তুলে ধরা হয়। পাশাপাশি উপস্থিত অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

আলোচনায় চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া, স্কলারশিপের সুযোগ, ব্যবসায়িক যোগাযোগ ও আমদানি-রপ্তানির সম্ভাবনা, আধুনিক চিকিৎসাসেবা গ্রহণের উপায় এবং মেডিকেল ভিসা প্রাপ্তির প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। এছাড়া ভিসা আবেদন ও প্রসেসিংয়ের ক্ষেত্রে করণীয় বিষয়েও অংশগ্রহণকারীদের পরামর্শ দেওয়া হয়।

আয়োজক প্রতিষ্ঠান আরশি গ্লোবাল কেয়ার জানায়, বিদেশে উচ্চশিক্ষা, ব্যবসা কিংবা চিকিৎসাসেবা গ্রহণে আগ্রহী শিক্ষার্থী, উদ্যোক্তা, অভিভাবক ও সাধারণ মানুষের জন্য সেমিনারটি উন্মুক্ত ছিল।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, বিদেশে শিক্ষা, ব্যবসা ও চিকিৎসাসেবা গ্রহণে আগ্রহীদের নির্ভরযোগ্য তথ্য, সঠিক দিকনির্দেশনা এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানই তাদের অন্যতম লক্ষ্য। এ ধরনের আয়োজনের মাধ্যমে আগ্রহীদের সচেতনতা বৃদ্ধি এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এছাড়া শিক্ষার্থী, উদ্যোক্তা, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনসেবায় কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৬

রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

জাতিসংঘে সন্ত্রাসবিরোধী প্রস্তাবে ভেটো

X