রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

দলীয় সিদ্ধান্ত অমান্য করলে বহিষ্কার: সোমনাথ দে

গণেশ পাল, মোরেলগঞ্জ (বাগেরহাট):
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১০:২০ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নে বিএনপির কর্মী সভায় দলীয় শৃঙ্খলা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে। তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, তার বাইরে কেউ প্রার্থী হয়ে নির্বাচন করলে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হবে।

শুক্রবার বিকেলে সন্ন্যাসী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোমনাথ দে বলেন, দলের মধ্যে কোনো গ্রুপিং চলবে না। দল না থাকলে ব্যক্তি হিসেবে কারও মূল্যায়ন থাকবে না। তাই দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সব ধরনের বিভেদ ভুলে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে দলের মধ্যে যারা আত্মঘাতী ভূমিকা পালন করে জামায়াতে ইসলামীর প্রার্থীকে ভোট দিয়েছেন, তাদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের দলবিরোধী কর্মকাণ্ড না ঘটে, সে বিষয়ে কঠোর অবস্থানে থাকবে বিএনপি।

সোমনাথ দে অভিযোগ করে বলেন, তারেক রহমানের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা ব্যক্তিস্বার্থে দলের আদর্শ ও নীতিকে বিসর্জন দিয়েছেন, তারা কখনোই প্রকৃত অর্থে দলকে ভালোবাসতে পারেন না। তিনি বলেন, দলের দুঃসময়ে যারা ত্যাগ স্বীকার করেছেন, ভবিষ্যতে তাদেরই যথাযথ মূল্যায়ন করা হবে।

কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল। ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, উপজেলা বিএনপির সহ-সভাপতি এফ এম শামীম আহসান, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মশিউর রহমান শফিক এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনসেবায় কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৬

রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

জাতিসংঘে সন্ত্রাসবিরোধী প্রস্তাবে ভেটো

X