রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

মৃত্যুর পর মাগুরায় ১০ বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

লিটন ঘোষ, মাগুরা:
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১০:১৮ পিএম

মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের শোভা শতডাঙ্গা গ্রামে প্রতিবেশীদের হামলায় আহত আমিরুল মোল্লা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে ১০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, হামলাকারীরা বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি গরু-ছাগল, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।

ঘটনার খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শোভা শতডাঙ্গা গ্রামের আমিরুল মোল্লার সঙ্গে প্রতিবেশী আবুজার মন্ডল, তবিবর মন্ডল ও ফরিদ বিশ্বাসের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ১৪ জুলাই রাত ১০টার দিকে প্রতিপক্ষের লোকজন আমিরুল মোল্লাকে রাস্তায় ধরে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে বলে অভিযোগ।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই আব্দুল মোল্লা শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেন।

ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৩টার দিকে শ্যামলী ন্যাশনাল হেলথ কেয়ার জেনারেল হাসপাতালে আমিরুল মোল্লার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মোল্লার ভাগিনার নেতৃত্বে একদল লোক লাঠি, শাবল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় সালামত বিশ্বাস, হাসান বিশ্বাসসহ অন্তত ১০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়।

ভুক্তভোগী মোসলেম বিশ্বাস বলেন, আকস্মিকভাবে তাদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র ও গবাদিপশুও নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে মামলার বাদী আব্দুল মোল্লার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি মিয়া জানান, হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকায় নতুন করে সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনসেবায় কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৬

রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

জাতিসংঘে সন্ত্রাসবিরোধী প্রস্তাবে ভেটো

X