রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মহেশপুর (ঝিনাইদহ) অফিস:
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১০:১৫ পিএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে মহেশপুর পৌরসভার জলিলপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ভৈরবা (কুল্লাহপাড়া) গ্রামের মৃত আলী কদর মল্লিকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে মহেশপুর থানার এসআই মো. জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল জলিলপুর পাঁচমাথা-ভৈরবা সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মহিদুল মল্লিককে আটক করে তার হাতে থাকা গোলাপি রঙের একটি ব্যাগ তল্লাশি করা হয়।

তল্লাশিকালে ব্যাগের ভেতর থেকে খাকি কসটেপ দিয়ে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহেশপুর থানায় মামলা (নং-২২) দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনসেবায় কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৬

রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

জাতিসংঘে সন্ত্রাসবিরোধী প্রস্তাবে ভেটো

X