রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙে পড়ল, অক্ষত অর্থমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৬:১০ পিএম
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙে পড়ল, অক্ষত অর্থমন্ত্রী

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বন্যার্তদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত মানুষের ভিড়ে মঞ্চ ধসে পড়ার ঘটনা ঘটেছে। এ সময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মঞ্চে উপস্থিত নেতাকর্মীরা নিচে পড়ে যান। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কেউ হতাহত হননি।

শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন-এর উদ্যোগে আয়োজিত বন্যার্তদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, প্রধান অতিথি অনুষ্ঠানে পৌঁছানোর আগেই বিপুলসংখ্যক নেতাকর্মী মঞ্চে উঠে পড়েন। অতিরিক্ত ভিড় কমাতে অনুষ্ঠানস্থলের মাইক থেকে বারবার মঞ্চ খালি করার অনুরোধ জানানো হলেও অনেকেই তা উপেক্ষা করেন।

পরে অর্থ ও পরিকল্পনামন্ত্রী মঞ্চে উঠলে তাঁর সঙ্গে আরও কয়েকজন নেতাকর্মী ওঠেন। এতে মঞ্চের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয় এবং কয়েক মিনিটের মধ্যেই সেটি হুড়মুড় করে ভেঙে পড়ে। মন্ত্রীসহ উপস্থিত সবাই নিচে পড়ে গেলেও কেউ গুরুতর আহত হননি।

দুর্ঘটনার পর উপস্থিত নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়। পরে ভেঙে পড়া মঞ্চেই দাঁড়িয়ে কয়েকজন বন্যার্ত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন অর্থমন্ত্রী। এরপর তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, মঞ্চে যেন অতিরিক্ত মানুষ না ওঠেন, সে জন্য আমি নিজেও মাইকে বারবার ঘোষণা দিয়েছিলাম। মূলত অতিরিক্ত মানুষের ভারেই মঞ্চটি ভেঙে পড়েছে। তবে আল্লাহর অশেষ রহমতে কেউ হতাহত হননি। দুর্ঘটনার পরও মন্ত্রী ভাঙা মঞ্চেই দাঁড়িয়ে ত্রাণ বিতরণ করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনসেবায় কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৬

রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

জাতিসংঘে সন্ত্রাসবিরোধী প্রস্তাবে ভেটো

X