রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

নওগাঁয় নানা আয়োজনে জুলাই শহীদ দিবস পালিত, শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০২:৫৫ পিএম
নওগাঁয় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। ছবি: প্রতিনিধি

নওগাঁয় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। দিবসটি উপলক্ষে আজ সকালে শহরের মুক্তির মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদনের শুরুতেই জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন। পরে একে একে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং নওগাঁ জেলা প্রেস ক্লাব ও নবগঠিত নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংবাদিকবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

নওগাঁয় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। ছবি: প্রতিনিধি

শহীদদের আত্মত্যাগ স্মরণ করে নওগাঁর পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, দেশ, জনগণ ও রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষায় নওগাঁ জেলা পুলিশ সর্বদা অঙ্গীকারবদ্ধ। শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে জনগণের সেবায় নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নওগাঁয় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। ছবি: প্রতিনিধি

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন। এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে ১৫ বিলিয়ন ডলার রাজস্বের পথে ফিফা

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনসেবায় কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৬

রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

X