রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

রাজশাহীতে শ্রমিক বিরোধে লোকাল বাস চলাচল বন্ধ

রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০১:৫০ পিএম
রাজশাহীতে শ্রমিক বিরোধে লোকাল বাস চলাচল বন্ধ

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন এবং সংগঠনের আয়-ব্যয়ের হিসাব নিয়ে সৃষ্ট বিরোধের জেরে রাজশাহীর অভ্যন্তরীণ (লোকাল) রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৬টা থেকে শ্রমিকদের একাংশ কর্মবিরতি শুরু করলে জেলার বিভিন্ন লোকাল রুটে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

এর আগে সোমবার সন্ধ্যায় একই বিরোধকে কেন্দ্র করে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার বাস চলাচল কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন মধ্যস্থতা করলে রাত ৮টার দিকে দূরপাল্লার বাস চলাচল আবার স্বাভাবিক হয়।

তবে শ্রমিকদের একটি অংশ তাদের কর্মসূচি প্রত্যাহার না করায় মঙ্গলবার সকাল থেকে রাজশাহীর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী এবং সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। বিকল্প যানবাহনের সংকট এবং অতিরিক্ত ভাড়ার কারণে ভোগান্তি আরও বেড়েছে।

অন্যদিকে, দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক থাকলেও স্থানীয় রুটে পরিবহন বন্ধ থাকায় জেলার অভ্যন্তরে যাতায়াতে বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতা না হওয়া পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বিষয়ে অনিশ্চয়তা রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে ১৫ বিলিয়ন ডলার রাজস্বের পথে ফিফা

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনসেবায় কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৬

রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

X