
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় যশোরের মণিরামপুরে সাংবাদিকপুত্র তাহাব্বির হোসেন বৃত্তি অর্জন করেছে। সে উপজেলার দক্ষিণ বাঁলিধা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে সাধারণ গ্রেডে এ সাফল্য লাভ করে।
তাহাব্বির হোসেন দৈনিক গ্রামের কাগজের নেহালপুর (মণিরামপুর) প্রতিনিধি সানোয়ার হোসেন তিতু ও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাসরিন সুলতানার দ্বিতীয় সন্তান। এর আগে সে বেসরকারিভাবে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছিল।
ভবিষ্যতে প্রশাসনিক কর্মকর্তা হওয়ার স্বপ্ন রয়েছে তাহাব্বিরের। নিজের এ সাফল্যের জন্য সে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সবার কাছে দোয়া কামনা করেছে।
তাহাব্বিরের এ কৃতিত্বে পরিবারের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
মন্তব্য করুন