মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্মচারী সংঘে নির্বাচনের উদ্যোগ

​এমএম ফিরোজ ,মোংলা (বাগেরহাট):
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৯:৪৯ পিএম

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (রেজি নং-১৯৫৭) নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচন পরিচালনার জন্য সংগঠনটির সাধারণ সদস্যদের উদ্যোগে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন সদস্যরা।

সোমবার (বিকেলে) মোংলা বন্দর সিবিএ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত বিশেষ তলবি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার কার্যবিবরণী অনুযায়ী, এতে প্রায় ৫৬০ জন সদস্য উপস্থিত ছিলেন। পাশাপাশি ঢাকা, খুলনা ও হিরণ পয়েন্টসহ বিভিন্ন ইউনিটের কর্মচারীরা ভার্চ্যুয়ালি সভায় অংশ নেন।

সভায় সর্বসম্মতিক্রমে মোংলা পৌরসভার সাবেক মেয়র মো. জুলফিকার আলীকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি ট্রাফিক ম্যানেজার মো. সোহাগকে সদস্যসচিব এবং ঊর্ধ্বতন হিসাবরক্ষণ কর্মকর্তা (আয়) মো. নিয়ামুর রহমানকে সদস্য হিসেবে মনোনীত করা হয়।

নবগঠিত নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. জুলফিকার আলী বলেন, “সবার অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করাই আমাদের লক্ষ্য। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত নেতৃত্ব কর্মচারীদের অধিকার ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি মোংলা বন্দরের উন্নয়নেও ইতিবাচক অবদান রাখবে। নির্বাচন পরিচালনা কমিটি সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে।”

সভায় বক্তারা জানান, ২০২১ সালে নির্বাচিত কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ার পরও বিভিন্ন মামলা, আদালতের আদেশ ও প্রশাসনিক জটিলতার কারণে নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এর ফলে কর্মচারী সংঘের কার্যক্রম দীর্ঘদিন ধরে স্থবির হয়ে রয়েছে।

তাদের অভিযোগ, দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় সাধারণ সদস্যরা সাংগঠনিক অধিকার ও বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থায় কর্মচারীদের স্বার্থ রক্ষা এবং সংগঠনের কার্যক্রম গতিশীল করতে দ্রুত নির্বাচন আয়োজন জরুরি।

বক্তারা আরও বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর হিসেবে মোংলা বন্দরের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে একটি কার্যকর, প্রতিনিধিত্বশীল ও গণতান্ত্রিক কর্মচারী সংঘ প্রয়োজন। তাই গঠনতন্ত্র ও প্রচলিত আইন অনুসরণ করে দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা এবং অংশগ্রহণমূলক, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানান তারা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণার অভিযোগ

প্রাথমিক বৃত্তিতে সাংবাদিকপুত্র তাহাব্বিরের সাফল্য

প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্মচারী সংঘে নির্বাচনের উদ্যোগ

পুদিনা পাতার উপকারিতা

মারা গেলেন দক্ষিণী খলনায়ক এসআই রাজশেখরন

১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সী শিশুরা

ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

টানা বর্ষণে কেশবপুরে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

প্রতিবন্ধকতাকে জয় করে বৃত্তি পেল মোরেলগঞ্জের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মাইশা

শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ইজতেমা সংঘর্ষের ঘটনায় নতুন করে সরব ওলামা-মাশায়েখ, দ্রুত বিচারের দাবি

অর্থনৈতিক সংকটের ওপর বন্যার নতুন আঘাত

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জলাবদ্ধতা: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা

মহেশপুরে বিজিবির উদ্যোগে এক’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

X