মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

দিরাইয়ে রতন মিয়া হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

মো. মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ:
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৮:৪০ পিএম

সুনামগঞ্জের দিরাই উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত রতন মিয়া হত্যা মামলার প্রধান আসামিকে ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-৯ সিলেট ও র‌্যাব-১ এর যৌথ অভিযানে শনিবার (১১ জুলাই) রাতে ঢাকার বিমানবন্দর থানার উত্তরা জসিমউদ্দিন এভিনিউ এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত এক নম্বর পলাতক আসামি রফিকুল ইসলামকে (৬০) গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত রতন মিয়া (২৭) দিরাই উপজেলার আলীনগর গ্রামের বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরে তার চাচাতো ভাই শাহাব উদ্দিন আলীর সঙ্গে অভিযুক্তদের জমি ও খামার সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে একাধিক মামলাও বিচারাধীন রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৫ মে প্রতিপক্ষের লোকজন শাহাব উদ্দিন আলীর ২০০ বস্তা বোরো ধান জোরপূর্বক নিয়ে যাওয়ার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে ওঠে।

এরই ধারাবাহিকতায় গত ১২ মে বিকেলে ভাটিপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে শাহাব উদ্দিন আলীকে পথরোধ করে সংঘবদ্ধভাবে হামলা চালানো হয়। খবর পেয়ে রতন মিয়া ও তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের ওপরও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে রতন মিয়াসহ কয়েকজন গুরুতর আহত হন।

পরে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রতন মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, মামলার পর থেকে প্রধান আসামি রফিকুল ইসলাম আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি দিরাই উপজেলার আলীনগর গ্রামের মৃত ছোয়ার উদ্দিনের ছেলে।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণার অভিযোগ

প্রাথমিক বৃত্তিতে সাংবাদিকপুত্র তাহাব্বিরের সাফল্য

প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্মচারী সংঘে নির্বাচনের উদ্যোগ

পুদিনা পাতার উপকারিতা

মারা গেলেন দক্ষিণী খলনায়ক এসআই রাজশেখরন

১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সী শিশুরা

ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

টানা বর্ষণে কেশবপুরে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

প্রতিবন্ধকতাকে জয় করে বৃত্তি পেল মোরেলগঞ্জের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মাইশা

শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ইজতেমা সংঘর্ষের ঘটনায় নতুন করে সরব ওলামা-মাশায়েখ, দ্রুত বিচারের দাবি

অর্থনৈতিক সংকটের ওপর বন্যার নতুন আঘাত

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জলাবদ্ধতা: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা

মহেশপুরে বিজিবির উদ্যোগে এক’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

X