মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

শালিখায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, ৬ জনকে সম্মাননা

জসীম উদ্দীন, শালিখা (মাগুরা) প্রতিনিধি:
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৭:৪৭ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৭:৫৬ পিএম

‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখা উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে।

রোববার (১২ জুলাই) উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরিফুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমুম নেছা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিসুর রহমান মিল্টন, সাবেক সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট, পরিবার কল্যাণ সহকারী পারভেজ আক্তার (পলি), পরিবার কল্যাণ পরিদর্শিকা সন্ধ্যা রানী চৌধুরী, পরিবার পরিকল্পনা পরিদর্শক মিটুল হোসেন এবং উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মিল্টন কুমার দে।

বক্তারা বলেন, জনসংখ্যা, প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মা ও শিশুস্বাস্থ্য এবং কৈশোরকালীন স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে মা ও শিশুস্বাস্থ্য, কৈশোরকালীন সেবা এবং জনস্বার্থে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ৬টি ক্যাটাগরিতে ৬ জনকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণার অভিযোগ

প্রাথমিক বৃত্তিতে সাংবাদিকপুত্র তাহাব্বিরের সাফল্য

প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্মচারী সংঘে নির্বাচনের উদ্যোগ

পুদিনা পাতার উপকারিতা

মারা গেলেন দক্ষিণী খলনায়ক এসআই রাজশেখরন

১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সী শিশুরা

ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

টানা বর্ষণে কেশবপুরে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

প্রতিবন্ধকতাকে জয় করে বৃত্তি পেল মোরেলগঞ্জের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মাইশা

শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ইজতেমা সংঘর্ষের ঘটনায় নতুন করে সরব ওলামা-মাশায়েখ, দ্রুত বিচারের দাবি

অর্থনৈতিক সংকটের ওপর বন্যার নতুন আঘাত

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জলাবদ্ধতা: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা

মহেশপুরে বিজিবির উদ্যোগে এক’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

X