মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

ঝিকরগাছায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম ঝিকরগাছা :
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৭:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নূরুল ইসলাম জলাবদ্ধতা এবং কৃষি খাতে সম্ভাব্য ক্ষয়ক্ষতির প্রাথমিক চিত্র তুলে ধরেন।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি খাদ্য সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ বলেন, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং পর্যাপ্ত খাদ্যসামগ্রী মজুত আছে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজন হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও জনগণের সমন্বয়ে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে প্রশাসন থাকবে। পাশাপাশি মাঠপর্যায়ের তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন।

সভায় উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জালাল আহমেদ, শিমুলিয়া ইউপি প্রশাসক কামরুজ্জামান, গদখালী ইউপি চেয়ারম্যান প্রিন্স আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণার অভিযোগ

প্রাথমিক বৃত্তিতে সাংবাদিকপুত্র তাহাব্বিরের সাফল্য

প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্মচারী সংঘে নির্বাচনের উদ্যোগ

পুদিনা পাতার উপকারিতা

মারা গেলেন দক্ষিণী খলনায়ক এসআই রাজশেখরন

১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সী শিশুরা

ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

টানা বর্ষণে কেশবপুরে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

প্রতিবন্ধকতাকে জয় করে বৃত্তি পেল মোরেলগঞ্জের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মাইশা

শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ইজতেমা সংঘর্ষের ঘটনায় নতুন করে সরব ওলামা-মাশায়েখ, দ্রুত বিচারের দাবি

অর্থনৈতিক সংকটের ওপর বন্যার নতুন আঘাত

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জলাবদ্ধতা: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা

মহেশপুরে বিজিবির উদ্যোগে এক’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

X