মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

ঝিকরগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৭:৩৩ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৭:৫৬ পিএম

‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. অলিয়ার রহমান।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রশিদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নূরুল ইসলাম এবং পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার শিহাবুল ইসলাম শিহাব।

এ ছাড়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সহকারী অধ্যাপক হারুন অর রশীদ, বিসিআইসি সার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি আশফাকুজ্জামান খান রনি, প্রেসক্লাবের সম্পাদক মো. তরিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়ালিউর রহমান, সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জেল হোসেন বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহেল রানা।

বক্তারা বলেন, বিশ্ব জনসংখ্যা দিবসের মূল উদ্দেশ্য জনসংখ্যা, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং টেকসই উন্নয়ন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা।

পরে পরিবার পরিকল্পনা কার্যক্রমে অবদানের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ এফডব্লিউএ শারমিন আক্তার, এফডব্লিউভি সুমাইয়া শারমিন, এফপিআই আশিকুল আলম, ফার্মাসিস্ট মো. ফিরোজ উদ্দীন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. তাহাজ্জত হোসেন এবং সেরা ইউনিয়ন পরিষদ হিসেবে গদখালী ইউনিয়ন পরিষদকে পুরস্কৃত করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণার অভিযোগ

প্রাথমিক বৃত্তিতে সাংবাদিকপুত্র তাহাব্বিরের সাফল্য

প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্মচারী সংঘে নির্বাচনের উদ্যোগ

পুদিনা পাতার উপকারিতা

মারা গেলেন দক্ষিণী খলনায়ক এসআই রাজশেখরন

১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সী শিশুরা

ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

টানা বর্ষণে কেশবপুরে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

প্রতিবন্ধকতাকে জয় করে বৃত্তি পেল মোরেলগঞ্জের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মাইশা

শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ইজতেমা সংঘর্ষের ঘটনায় নতুন করে সরব ওলামা-মাশায়েখ, দ্রুত বিচারের দাবি

অর্থনৈতিক সংকটের ওপর বন্যার নতুন আঘাত

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জলাবদ্ধতা: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা

মহেশপুরে বিজিবির উদ্যোগে এক’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

X