মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

উৎসবমুখর পরিবেশে মণিরামপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জাহাঙ্গীর আলম, মণিরামপুর(যশোর):
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৭:২৬ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৭:৫৭ পিএম

যশোরের মণিরামপুরে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা খান আখতার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাইয়াজ আহমদ ফয়সল, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদীপ্ত কুমার সেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সেবাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক আমিনুর রহমান।

সভাপতির বক্তব্যে মাহির দায়ান আমিন বলেন, জনসংখ্যাকে বোঝা নয়, দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। সুস্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, সচেতনতা ও পরিকল্পিত পরিবার ব্যবস্থার মাধ্যমে তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে একটি সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও জনমুখী করতে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানের শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখা শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা সহকারী ও মাঠকর্মীদের হাতে ক্রেস্ট, সনদপত্র এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণার অভিযোগ

প্রাথমিক বৃত্তিতে সাংবাদিকপুত্র তাহাব্বিরের সাফল্য

প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্মচারী সংঘে নির্বাচনের উদ্যোগ

পুদিনা পাতার উপকারিতা

মারা গেলেন দক্ষিণী খলনায়ক এসআই রাজশেখরন

১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সী শিশুরা

ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

টানা বর্ষণে কেশবপুরে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

প্রতিবন্ধকতাকে জয় করে বৃত্তি পেল মোরেলগঞ্জের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মাইশা

শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ইজতেমা সংঘর্ষের ঘটনায় নতুন করে সরব ওলামা-মাশায়েখ, দ্রুত বিচারের দাবি

অর্থনৈতিক সংকটের ওপর বন্যার নতুন আঘাত

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জলাবদ্ধতা: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা

মহেশপুরে বিজিবির উদ্যোগে এক’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

X