মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

বৃষ্টি উপেক্ষা করে মোরেলগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

গনেশ পাল, মোরেলগঞ্জ (বাগেরহাট):
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৭:২২ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৭:৫৭ পিএম

প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামে মাদক সেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার সন্ধ্যায় আয়োজিত এ কর্মসূচিতে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, গত শুক্রবার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সীমান্তবর্তী দেবজ্ঞাহাটী ইউনিয়নের আলতি বুরুজবাড়িয়া গ্রামের মাহিম খানের নেতৃত্বে কয়েকজন বহিরাগত যুবক মাদক সেবন করছিলেন। এ সময় স্থানীয় হাকীম খানের ছেলে নয়ন খান প্রতিবাদ করলে বিরোধের সৃষ্টি হয়।

অভিযোগে আরও বলা হয়, ওইদিন সন্ধ্যায় পোলেরহাট বাজারে মাহিম খান ও তার সহযোগীরা হাকীম খান ও তার ছেলে নয়ন খানের ওপর হামলা চালিয়ে মারধর করেন। পরে ফাঁড়ি পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে হামলার ঘটনায় অভিযুক্তরা উল্টো হাকীম খান ও তার ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বলেও দাবি করেন বক্তারা।

মানববন্ধন থেকে স্থানীয়রা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ঊর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ভুক্তভোগী পরিবারের সদস্য পারভীন বেগম বলেন, তার ছেলে নয়ন পোলেরহাট মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। হামলার পর প্রভাবশালীদের ভয়ে সে মাদ্রাসায় যেতে পারছে না। চলমান অর্ধবার্ষিক পরীক্ষার একটি ছাড়া অন্য কোনো পরীক্ষায় অংশ নিতে পারেনি। তিনি প্রশ্ন তুলে বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করাই কি তার ছেলের অপরাধ? এ ঘটনার সুষ্ঠু বিচারও দাবি করেন তিনি।

মানববন্ধনে রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান, সলেমান ফরাজী, বেলায়েত মোল্লা, হাসি বেগম, আব্দুল হাকীম খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণার অভিযোগ

প্রাথমিক বৃত্তিতে সাংবাদিকপুত্র তাহাব্বিরের সাফল্য

প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্মচারী সংঘে নির্বাচনের উদ্যোগ

পুদিনা পাতার উপকারিতা

মারা গেলেন দক্ষিণী খলনায়ক এসআই রাজশেখরন

১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সী শিশুরা

ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

টানা বর্ষণে কেশবপুরে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

প্রতিবন্ধকতাকে জয় করে বৃত্তি পেল মোরেলগঞ্জের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মাইশা

শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ইজতেমা সংঘর্ষের ঘটনায় নতুন করে সরব ওলামা-মাশায়েখ, দ্রুত বিচারের দাবি

অর্থনৈতিক সংকটের ওপর বন্যার নতুন আঘাত

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জলাবদ্ধতা: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা

মহেশপুরে বিজিবির উদ্যোগে এক’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

X