মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পিএম
ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা।  ছবি: প্রতিনিধি

বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের নিজস্ব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ বছরের প্রতিপাদ্য ছিল— "তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি"। প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা কার্যক্রমের গুরুত্ব এবং তরুণদের অংশগ্রহণ নিয়ে বক্তব্য দেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. শামসুদ্দিন আলকেশ।

বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬: শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা কর্মীদের সম্মাননা। ছবি: প্রতিনিধি

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. মো. রিজওয়ান ইসলাম মিঞা, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন, ভোলাহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. মইনুল ইসলাম, ভারপ্রাপ্ত সভাপতি মো. শরিফুল ইসলাম (শরীফ) এবং সাধারণ সম্পাদক মো. শাহ কবির।

আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। অনুষ্ঠানের শেষ পর্বে ইউনিয়ন পর্যায়ে পরিবার কল্যাণ কার্যক্রমে বিশেষ অবদান রাখা শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। অতিথিরা বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন এবং তাদের নিষ্ঠা ও সেবার প্রশংসা করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণার অভিযোগ

প্রাথমিক বৃত্তিতে সাংবাদিকপুত্র তাহাব্বিরের সাফল্য

প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্মচারী সংঘে নির্বাচনের উদ্যোগ

পুদিনা পাতার উপকারিতা

মারা গেলেন দক্ষিণী খলনায়ক এসআই রাজশেখরন

১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সী শিশুরা

ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

টানা বর্ষণে কেশবপুরে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

প্রতিবন্ধকতাকে জয় করে বৃত্তি পেল মোরেলগঞ্জের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মাইশা

শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ইজতেমা সংঘর্ষের ঘটনায় নতুন করে সরব ওলামা-মাশায়েখ, দ্রুত বিচারের দাবি

অর্থনৈতিক সংকটের ওপর বন্যার নতুন আঘাত

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জলাবদ্ধতা: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা

মহেশপুরে বিজিবির উদ্যোগে এক’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

X