মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

রাজধানীতে জলাবদ্ধতায় তীব্র যানজট

ট্রাফিক পুলিশের সতর্কবার্তা
ঢাকা অফিস
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৪:৪৫ পিএম
রাজধানীতে জলাবদ্ধতায় তীব্র যানজট

টানা ভারী বৃষ্টিপাত এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসা জমে থাকা পানির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে কাকলী, বনানী, খিলক্ষেত, ঢাকা গেটসহ একাধিক গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় মোটরযান চালক ও পথচারীদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে ট্রাফিক গুলশান বিভাগ।

রোববার (১২ জুলাই) ট্রাফিক গুলশান বিভাগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জলাবদ্ধতার একটি ভিডিও প্রকাশ করে জনসচেতনতামূলক এই সতর্কবার্তা দেয়।

সতর্কবার্তায় বলা হয়, টানা ভারী বর্ষণের কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচের অংশসহ বনানী, খিলক্ষেত, ঢাকা গেট এবং রাজধানীর বিভিন্ন নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে। এর প্রভাবে সংশ্লিষ্ট সড়কগুলোতে যানবাহনের গতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং বিভিন্ন স্থানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বিশেষ করে কাকলী মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামা যানবাহন এবং নিচের সড়কে চলাচলকারী যানবাহনকে বাড়তি সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানিয়েছে ট্রাফিক পুলিশ। ‎ ‎সকল মোটরযান চালক ও পথচারীদের প্রতি অনুরোধ, অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার করুন। জলাবদ্ধ এলাকায় ধীরগতিতে যানবাহন চালান এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। বিকল্প সড়ক ব্যবহার করা সম্ভব হলে তা অনুসরণ করুন। ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলুন এবং ধৈর্য ধারণ করুন। ‎ ট্রাফিক গুলশান বিভাগ আরও জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের পুলিশ সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। নগরবাসীকে ধৈর্য ধারণ করে নিরাপদে চলাচলের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণার অভিযোগ

প্রাথমিক বৃত্তিতে সাংবাদিকপুত্র তাহাব্বিরের সাফল্য

প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্মচারী সংঘে নির্বাচনের উদ্যোগ

পুদিনা পাতার উপকারিতা

মারা গেলেন দক্ষিণী খলনায়ক এসআই রাজশেখরন

১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সী শিশুরা

ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

টানা বর্ষণে কেশবপুরে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

প্রতিবন্ধকতাকে জয় করে বৃত্তি পেল মোরেলগঞ্জের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মাইশা

শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ইজতেমা সংঘর্ষের ঘটনায় নতুন করে সরব ওলামা-মাশায়েখ, দ্রুত বিচারের দাবি

অর্থনৈতিক সংকটের ওপর বন্যার নতুন আঘাত

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জলাবদ্ধতা: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা

মহেশপুরে বিজিবির উদ্যোগে এক’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

X