মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

মণিরামপুরে গ্রাহকের দুই কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক

জাহাঙ্গীর আলম, মণিরামপুর(যশোর):
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৮:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

যশোরের মণিরামপুর উপজেলার হরিণা এলাকার প্রত্যয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের পরিচালক প্রভাসিন্ধু বিশ্বাস সেন্টু প্রায় চারশ গ্রাহকের দুই কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ক্ষুব্ধ গ্রাহকরা সমিতির কার্যালয়ের সামনে অবস্থান, বিক্ষোভ এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে গ্রাহকদের চাপের মুখে পরিচালকের পরিবারের সদস্য ও সমিতির কর্মচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে ১০ থেকে ১২ শতাংশ লাভের আশায় তারা সমিতিতে লাখ লাখ টাকা আমানত রেখেছিলেন। গত ৪ জুলাই তারা জানতে পারেন, পরিচালক প্রভাসিন্ধু বিশ্বাস সেন্টু সমিতির অর্থ আত্মসাৎ করে আত্মগোপন করেছেন।

গ্রাহক প্রভাতী বিশ্বাস জানান, তিনি ৮ লাখ ২০ হাজার টাকা জমা রেখেছিলেন এবং কয়েক মাস ধরে টাকা ফেরত চাইছিলেন। রিনা বিশ্বাস বলেন, ১২ লাখ টাকা জমা রেখে প্রতি মাসে লাভ পেলেও এখন পুরো টাকাই অনিশ্চয়তার মধ্যে পড়েছে। সাবিত্রী বিশ্বাস জানান, মেয়ের বিয়ের জন্য রাখা দুই লাখ টাকা নিয়ে তিনি দুশ্চিন্তায় আছেন।

সমিতির হিসাবরক্ষক মধুসূদন মণ্ডল বলেন, পরিচালক সেন্টু শার্শায় ডাক্তার দেখাতে যাওয়ার কথা বলে বের হন। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই।

স্থানীয় ইউপি সদস্য দীপক কুমার রায় বলেন, তিনি এলাকাবাসীকে ওই সমিতিতে টাকা না রাখার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু অনেকেই তা শোনেননি।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও দূর্বাডাঙ্গা ইউনিয়নের প্রশাসক আলমগীর হোসেন বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করা হবে।

উপজেলা সমবায় কর্মকর্তা রনজিৎ কুমার জানান, অডিট প্রতিবেদনে অভিযোগকারী গ্রাহকদের নাম নেই। বিষয়টি জেলা কার্যালয়ে জানানো হয়েছে। সমিতির লাইসেন্সও জেলা কার্যালয় থেকে দেওয়া হয়েছে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ বলেন, বিষয়টি জানার পর সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) মাহিন দায়ান আমিন বলেন, অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণার অভিযোগ

প্রাথমিক বৃত্তিতে সাংবাদিকপুত্র তাহাব্বিরের সাফল্য

প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্মচারী সংঘে নির্বাচনের উদ্যোগ

পুদিনা পাতার উপকারিতা

মারা গেলেন দক্ষিণী খলনায়ক এসআই রাজশেখরন

১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সী শিশুরা

ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

টানা বর্ষণে কেশবপুরে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

প্রতিবন্ধকতাকে জয় করে বৃত্তি পেল মোরেলগঞ্জের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মাইশা

শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ইজতেমা সংঘর্ষের ঘটনায় নতুন করে সরব ওলামা-মাশায়েখ, দ্রুত বিচারের দাবি

অর্থনৈতিক সংকটের ওপর বন্যার নতুন আঘাত

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জলাবদ্ধতা: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা

মহেশপুরে বিজিবির উদ্যোগে এক’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

X