মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

ভারী বৃষ্টিতে মতলব সেতুর এপ্রোচ সড়কে ধস, বিশাল সুরঙ্গ সৃষ্টি

এ কে আজাদ, চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৪:৫৫ পিএম
ভারী বৃষ্টিতে মতলব সেতুর এপ্রোচ সড়কে ধস, বিশাল সুরঙ্গ সৃষ্টি

গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টির কারণে মতলব সেতুর এপ্রোচ সড়কে বড় ধরনের ফাটল ও বিশাল সুরঙ্গের সৃষ্টি হয়েছে। এতে স্থানীয় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সড়কের একপাশের বালি ও মাটি সরে গিয়ে সেতুর সংযোগস্থলে এই ধস নামে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

খবর পেয়ে চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত স্থানে পানির স্রোতে মাটি সরে যাওয়া ঠেকাতে জিও ব্যাগ ফেলে জরুরি সংস্কার কাজ শুরু করা হয়েছে বলে জানা যায়।

সড়ক ও জনপদ বিভাগ চাঁদপুর নিশ্চিত করেছে, সুরঙ্গ সৃষ্টি হলেও সেতুর মূল কাঠামো ও যানবাহন চলাচলে কোনো ধরনের সমস্যা নেই। তবে ঝুঁকি এড়াতে সংস্কার কাজ শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট স্থানে সতর্কতার সাথে যানবাহন চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয়রা দ্রুত স্থায়ী মেরামতের দাবি জানিয়েছেন, যাতে বর্ষা মৌসুমে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণার অভিযোগ

প্রাথমিক বৃত্তিতে সাংবাদিকপুত্র তাহাব্বিরের সাফল্য

প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্মচারী সংঘে নির্বাচনের উদ্যোগ

পুদিনা পাতার উপকারিতা

মারা গেলেন দক্ষিণী খলনায়ক এসআই রাজশেখরন

১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সী শিশুরা

ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

টানা বর্ষণে কেশবপুরে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

প্রতিবন্ধকতাকে জয় করে বৃত্তি পেল মোরেলগঞ্জের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মাইশা

শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ইজতেমা সংঘর্ষের ঘটনায় নতুন করে সরব ওলামা-মাশায়েখ, দ্রুত বিচারের দাবি

অর্থনৈতিক সংকটের ওপর বন্যার নতুন আঘাত

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জলাবদ্ধতা: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা

মহেশপুরে বিজিবির উদ্যোগে এক’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

X