মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

যার জনসমর্থন বেশি, তাকেই প্রার্থী করবে বিএনপি: সোমনাথ দে

গণেশ পাল, মোরেলগঞ্জ (বাগেরহাট):
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৯:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন বিএনপির কর্মীসভায় বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে বলেছেন, স্থানীয় ইউনিয়ন পরিষদসহ সব নির্বাচনে যাদের জনপ্রিয়তা রয়েছে, তাদেরই দল থেকে প্রার্থী করা হবে।

তিনি বলেন, দলের মধ্যে কোনো বিভাজন নয়, ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করে তাকে বিজয়ী করতে হবে।

শুক্রবার (১০ জুলাই) বিকেল ৫টায় নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি নেতা সোমনাথ দে।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল।

নিশানবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এফ এম শামীম আহসান, মতিউর রহমান বাচ্চু, মাওলানা আব্দুল খালেক, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মশিউর রহমান শফিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ শাহ তালুকদার, মহিলা দলের সভাপতি শাহিন ফেরদৌসী হ্যাপী, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন তালুকদার এবং উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাস্টার মো. ইউনুছ আলী আকনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভাটি সঞ্চালনা করেন নিশানবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুক (বাবু)।

প্রধান অতিথির বক্তব্যে সোমনাথ দে আরও বলেন, “আমরা সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দলের চেয়ারম্যান তারেক রহমানের অনুসারী। আমরা কোনো ভাই বা ব্যক্তির লোক নই। সব দ্বিধা-বিভক্তি ভুলে দলের স্বার্থে ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম পরিচালনা করতে হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণার অভিযোগ

প্রাথমিক বৃত্তিতে সাংবাদিকপুত্র তাহাব্বিরের সাফল্য

প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্মচারী সংঘে নির্বাচনের উদ্যোগ

পুদিনা পাতার উপকারিতা

মারা গেলেন দক্ষিণী খলনায়ক এসআই রাজশেখরন

১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সী শিশুরা

ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

টানা বর্ষণে কেশবপুরে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

প্রতিবন্ধকতাকে জয় করে বৃত্তি পেল মোরেলগঞ্জের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মাইশা

শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ইজতেমা সংঘর্ষের ঘটনায় নতুন করে সরব ওলামা-মাশায়েখ, দ্রুত বিচারের দাবি

অর্থনৈতিক সংকটের ওপর বন্যার নতুন আঘাত

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জলাবদ্ধতা: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা

মহেশপুরে বিজিবির উদ্যোগে এক’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

X